RPF-এর পদক্ষেপে এড়ানো গেল বিপদ! নবদ্বীপ ধামে স্বস্তি পেলেন যাত্রী, ফেরত পেলেন ৬.১০ লক্ষ টাকার গয়না
Last Updated:
দলের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বলেন, “‘অপারেশন আমানত’-এর মতো উদ্যোগের মাধ্যমে পূর্ব রেল যাত্রীদের সম্পত্তি সুরক্ষা এবং প্রতিদিন দ্রুত ও নির্ভরযোগ্য পরিষেবা প্রদানের প্রতিশ্রুতি দৃঢ়ভাবে পালন করে চলেছে।”
আবির ঘোষাল, কলকাতা: আগ্রদ্বীপ রেলওয়ে স্টেশনে কাটোয়া–ব্যান্ডেল লোকাল থেকে নামার পর আচমকাই আতঙ্কিত হয়ে পড়েন পরভিনা খাতুন। তিনি বুঝতে পারেন, ট্রেনের দরজার কাছে তাঁর বাদামি রঙের হ্যান্ডব্যাগটি ফেলে এসেছেন। ব্যাগটির ভিতরে ছিল তাঁর পরিবারের মূল্যবান সোনার অলঙ্কার, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং ব্যক্তিগত সামগ্রী—যেগুলি তখন চলন্ত ট্রেনের কামরায় পড়ে ছিল। সাহায্যের আশায় তিনি সঙ্গে সঙ্গে রেল মদদ পোর্টালের মাধ্যমে জরুরি অভিযোগ দায়ের করেন।

Post Comment