Fake Milk Factory: ২০ লিটার খাঁটি দুধে কেমিক্যাল মিশিয়ে ১০০ লিটার! নদিয়ায় ভেজাল কারখানার হদিশ, ধৃত ১
Last Updated:
Fake Milk Factory: সমবায় সমিতির বোর্ডের আড়ালে চলছিল জাল দুধের রমরমা ব্যবসা। ২০ লিটার আসল দুধের সাথে কেমিক্যাল ও পাউডার মিশিয়ে বিপুল পরিমাণ নকল দুধ তৈরির অভিযোগে চাঞ্চল্য ছড়াল নবদ্বীপে।
নবদ্বীপ, নদিয়া, মৈনাক দেবনাথ: নবদ্বীপে ভেজাল দুধ তৈরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মহিশুড়ার ঘোষপাড়া কালভার্ট সংলগ্ন এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও বিজেপি নেতৃত্বের অভিযানে একটি কারখানায় ভেজাল দুধ তৈরির কাজ চলছে বলে অভিযোগ ওঠে। ঘটনাস্থল থেকে বিভিন্ন রাসায়নিক, পাউডার, ওষুধ, লিকুইড এবং তৈরি করা তরল দুধ উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। মঙ্গলবার রাতে খবর পেয়ে সেখানে পৌঁছে কারখানাটি বন্ধ করে দেয় নবদ্বীপ থানার পুলিশ।

Post Comment