Medical Negligence: ছটফট করতে করতে সব শেষ, চিকিৎসকের কাছে গিয়ে অঘটন! ভুল ইনজেকশনে প্রাণ গেল পড়ুয়ার? চেম্বারের সামনে ধুন্ধুমার
Last Updated:
Medical Negligence: রামপুরহাটে চিকিৎসকের গাফিলতি ও ভুল ইনজেকশনের কারণে ১১ বছরের এক স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। চিকিৎসকের চেম্বারের সামনে দেহ রেখে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ পরিবার। পেট ব্যাথার উপসর্গ নিয়ে চেম্বারে আনা হয়েছিল শিশুটিকে।
বীরভূম, সৌভিক রায়: একটি ভুল সিদ্ধান্ত এবং ভুল ইঞ্জেকশন এর গাফিলতিতে রোগীর মৃত্যুর ঘটনায় কার্যত উত্তেজনা ছড়ায় বীরভূম জেলার রামপুরহাট শহরে। আনুমানিক বছর এগারোর স্কুল পড়ুয়াকে ভুল ইঞ্জেকশন দেওয়ার পরই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ তোলেন পরিবারের সদস্যরা। প্রসঙ্গত দিন কয়েক আগে রামপুরহাট মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে জ্বর হওয়ার কারণে ভর্তি হয় ওই স্কুল ছাত্র, এমনটাই জানান পরিবারের সদস্যরা।

Post Comment