১৯ লক্ষ ২০ হাজার মুসলিম মহিলাও পেয়েছেন অন্নপূর্ণা যোজনার টাকা: শুভেন্দু

অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা অভিযোগের জবাব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ মুখ্যমন্ত্রীর দাবি, তৃণমূল সরকারের আমলেই সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার ক্ষেত্রে ভেদাভেদ করা হত৷ তিনি দাবি করেন, ‘যাঁরা যোগ্য তাঁরা তৃণমূল না বিজেপি, হিন্দু না মুসলিম এসব দেখা হয়নি৷ যোগ্যরা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন৷ পাহাড়ের ১ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন৷ ১ কোটি ৪৫ লক্ষ ৬৪ হাজার ৪৭২ জন মহিলা যাঁরা টাকা পেয়েছেন তাঁদের মধ্যে ১৯ লক্ষ ২০ হাজার জন মুসলিম মহিলা আছেন৷ বাছাবাছি তো উনি করতেন। আমরা – ওরা তো উনি করতেন। আমরা তো সবাই কে দিচ্ছি।’ মুখ্যমন্ত্রী আরও জানান, অন্নপূর্ণা যোজনা নিয়ে অভিযোগ জানানোর পোর্টালে ইতিমধ্যেই সাড়ে ৪ লক্ষ মহিলা আবেদন করেছেন ৷ অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা অভিযোগের জবাব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ মুখ্যমন্ত্রীর দাবি, তৃণমূল সরকারের আমলেই সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার ক্ষেত্রে ভেদাভেদ করা হত৷ তিনি দাবি করেন, ‘যাঁরা যোগ্য তাঁরা তৃণমূল না বিজেপি, হিন্দু না মুসলিম এসব দেখা হয়নি৷ যোগ্যরা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন৷ পাহাড়ের ১ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন৷ ১ কোটি ৪৫ লক্ষ ৬৪ হাজার ৪৭২ জন মহিলা যাঁরা টাকা পেয়েছেন তাঁদের মধ্যে ১৯ লক্ষ ২০ হাজার জন মুসলিম মহিলা আছেন৷ বাছাবাছি তো উনি করতেন। আমরা – ওরা তো উনি করতেন। আমরা তো সবাই কে দিচ্ছি।’ মুখ্যমন্ত্রী আরও জানান, অন্নপূর্ণা যোজনা নিয়ে অভিযোগ জানানোর পোর্টালে ইতিমধ্যেই সাড়ে ৪ লক্ষ মহিলা আবেদন করেছেন ৷

Post Comment

You May Have Missed