দিঘার হোটেলগুলিতে ফায়ার সেফটি নিয়ে কড়া নজর, লাইসেন্সহীন হোটেল-গেস্ট হাউসের বিরুদ্ধে অভিযানের প্রস্তুতি
Last Updated:
পর্যটকদের নিরাপত্তায় দিঘার হোটেল ও রিসর্টে ফায়ার সেফটি পরীক্ষা শুরু। লাইসেন্সহীন হোটেল ও বেআইনি গেস্ট হাউসের বিরুদ্ধে কড়া পদক্ষেপের প্রস্তুতি প্রশাসনের।
দিঘা, সৈকত শী: পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে দিঘার হোটেল ও রিসর্টগুলিতে ফায়ার সেফটি পরিকাঠামো খতিয়ে দেখার কাজ শুরু করেছে প্রশাসন। জেলা প্রশাসনের উচ্চপর্যায়ের বৈঠকের পর দিঘার হোটেলগুলিতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে একাধিক হোটেলের বৈধ ফায়ার লাইসেন্স বা অগ্নিনির্বাপক ছাড়পত্র না থাকার তথ্য সামনে এসেছে বলে প্রশাসন সূত্রে খবর।
Post Comment