‘জন গণ মন’ ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়’… ‘বন্দে মাতরম’ নিয়ে ফের সরব মুকেশ খান্না

কলকাতা: এর আগেও তিনি ‘বন্দে মাতরম’ (Vande Mataram) প্রসঙ্গে মুখ খুলেছিলেন, দাবি তুলেছিলেন এই গান আমায় জাতীয় সঙ্গীত হওয়া উচিত। তিনি বলেছিলেন ‘জন গণ মন’ গানটি আদৌ ভারতমাতার জন্য, ভারতবাসীর জন্য লেখাই নয়। এই  গানটি আসলে ইংরেজ শাসনের স্তুতি করার জন্যই লেখা হয়েছিল। আর ফের একবার, এই বিতর্কে মুখ খুললেন অভিনেতা মুকেশ খান্না (Mukesh Khanna)। এর আগেও তিনি বলেছিলেন যে, পরিবর্তন করে দেওয়া উচিত ভারতের জাতীয় সঙ্গীত। আর ফের একবার এই বিষয় নিয়ে মুখ খুললেন ‘শক্তিমান’ (Shaktimaan)। কী বললেন তিনি? 

জাতীয় সঙ্গীত নিয়ে কী বলছেন মুকেশ খান্না?

সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে মুকেশ খান্না বলেন, যিনি বাংলা জানেন না, কেবলমাত্র হিন্দি জানেন, তিনিও বুঝবেন এই গানটি ভারতমাতাকে উদ্দেশ্য করে লেখা নয়। মুকেশের কথায়, ‘গানের কথায় বলা হচ্ছে, ‘ভারত ভাগ্যবিধাতা’। অথচ আমরা আমাদের দেশকে তো মা বলে সম্বোধন করি। এছাড়াও রয়েছে, ‘পঞ্জাব, সিন্ধু, গুজরাত, মারাঠা…’ এখানে এই সমস্ত জায়গাগুলি জয় করার কথা বলা হচ্ছে যা মোটেই দেশাত্মবোধক গান নয়। ইংরেজ শাসনকাল সহ্য করেছি আমরা। তারা চলে গেলেও, রেখে গিয়েছে তাদের ভাষা, ইংরাজি। আমাদের দেশের জন্য লেখা একটা এত ভাল গান রয়েছে.. ‘বন্দে মাতরম’। সেটা কেন জাতীয় সঙ্গীত করা হবে না?’

এর আগে দেওয়া একটি সাক্ষাৎকারে মুকেশ খান্না বলেছিলেন, ‘আমি তিন বছর আগে বলেছিলাম যে ‘বন্দে মাতরম’-কে জাতীয় সঙ্গীত করা উচিত। ‘জন গণ মন’ আমাদের দেশের জাতীয় সঙ্গীত নয়। এই গানটি আসলে রানী এলিজাবেথকে উৎসর্গ করে লেখা হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর প্রশংসায় একটি গান লিখেছিলেন। আমরা সেটাই মেনে নিয়েছি। ভাগ্যবিধাতা, পাঞ্জাব, সিংহ। এগুলি আমাদের দেশকে উদ্দেশ্য করে লেখা নয়। ‘বন্দে মাতরম’ আমাদের। লতাজী এই গানটি এত সুন্দরভাবে গেয়েছিলেন। কল্যাণজী আনন্দজীদের সঙ্গে আমার একটি বৈঠক হয়েছিল। ২ বছর আগে, আমি এটা পড়েছিলাম। আমি ‘বন্দে মাতরম’ গানটি গেয়ে রেকর্ড করেছিলাম। সাড়ে সাত মিনিটের একটা গান। আমার মনে হয়, এটা আইকনিক হওয়া উচিত।’

 

আরও পড়ুন: oxic-Yash: ‘টক্সিক’ মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া



Post Comment

You May Have Missed