Mid-Day Meal: মিটল সমস্যা, জেলাশাসক পাত পেড়ে খেলেন পড়ুয়াদের সঙ্গে! এতদিন পড়ুয়াদের যা সহ্য করতে হয়েছে, জানলে খারাপ লাগবে

Last Updated:

Mid-Day Meal: দুই শিক্ষিকার টানাপোড়েনে দীর্ঘ ৩ মাস ধরে বন্ধ ছিল খেজুরির অজয়া বালিকা বিদ্যালয়ের মিড ডে মিল ও বেতন। খবর পেতেই নিজেই স্কুলে ছুটে গিয়ে সমস্যার সমাধান করলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার। বিদ্যালয়ে বসে পড়ুয়াদের সঙ্গে খেলেন মিড-ডে মিল।

বিদ্যালয়ে বসে মিড-ডে-মিল খেলেন জেলাশাসক সহ প্রশাসনিক কর্তারা
বিদ্যালয়ে বসে মিড-ডে-মিল খেলেন জেলাশাসক সহ প্রশাসনিক কর্তারা

খেজুরি, সৈকত শী: পূর্ব মেদিনীপুর জেলার একটি স্কুলে দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকার দায়িত্বভার না নেওয়ার জন্য বিবাদ শুরু হয় দুই শিক্ষিকার মধ্যে। এই বিবাদের জেরে বন্ধ হয়ে যায় স্কুলের মিড ডে মিল সহ শিক্ষিকাদের বেতন। প্রায় তিন মাস ওই বালিকা বিদ্যালয়ে বন্ধ ছিল মিড ডে মিল। খবর পান পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার। তারপরই তিনি তৎপর হন ওই স্কুলে পুনরায় মিড ডে মিল চালু করার। সেই মত ওই বালিকা বিদ্যালয় স্কুলে পৌঁছে যান জেলাশাসক। সঙ্গে ছিলেন স্থানীয় বিডিও এবং স্কুল শিক্ষা দফতরের এসআই। জেলাশাসকের তত্ত্বাবধানে চালু হল মিড ডে মিল।

Previous post

দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন সবে

Next post

প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?

Post Comment

You May Have Missed