প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
অ্যামস্টেলভেন: গোটা প্রথমার্ধ জুড়ে টানটান লড়াই চলেছিল। প্রথমার্ধে নেদারল্যান্ডসকে কোনও গোল করতে দেয়নি ভারত। একেবারে সেয়ানে সেয়ানে টক্কর চলছিল। তবে একেবারে শেষ কোয়ার্টারেই সবটা বদলে গেল। একের পর এক গোল করে ভারতীয় দলের হৃদয়ভঙ্গ করল ডাচরা। নিজেদের ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে (FIH Hockey World Cup) এই ম্য়াচে ৩-১ জয়ী হয়ে তাঁরা বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিল।
ইংল্যান্ডের বিরুদ্ধে পরাজয়ের পর এই ম্য়াচ সেমিফাইনালের ভাগ্য নিজেদের হাতে রাখার জন্য ভারতের জন্য জয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। হরমনপ্রীত সিংহরা, সেই জয় ছিনিয়ে নিতে ব্যর্থ হলেন। অবশ্য তিন ম্যাচের মধ্যে দ্বিতীয় রাউন্ডে দুই ম্যাচ হেরে গেলেও, ভারতীয় হকি দল কিন্তু এখনও বিশ্বকাপের শেষ চারে পৌঁছনোর দৌড় থেকে ছিটকে যায়নি। তবে ভারতের ভাগ্য আর নিজেদের হাতে নেই।
আরও পড়ুন:- কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
পুল ‘ই’-র অপর ম্যাচে ইংল্য়ান্ড ও আর্জেন্তিনা মুখোমুখি হবে। সেই ম্যাচে আর্জেন্তিনাকে জিততেই হবে। ইংল্যান্ড যদি আর্জেন্তাইনদের বিরুদ্ধে ম্যাচটি জেতে তাহলে তো কথাই নেই, দুই ম্যাচ জিতে তারা সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলবে। এমনকী ম্য়াচ ড্র করলেও, তারা পরবর্তী রাউন্ডে পৌঁছে যাবে। সেক্ষেত্রে ভারত ও আর্জেন্তিনা, উভয় দলের বিশ্বকাপের সফর শেষ হয়ে যাবে। সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে তাই আর্জেন্তাইনদের জন্য জয়ই একমাত্র বিকল্প।
এদিন ভারতের ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন ক্রিকেট ও হকির কিংবদন্তিরা। ম্যাচের সময় স্ট্যান্ডে কিংবদন্তি রাহুল দ্রাবিড়, স্টিভ ওয়া, জেমি ডয়ার এবং তুয়েন ডি নুইয়ার উপস্থিত ছিলেন। তাঁরা এক টানটান লড়াইয়ের সাক্ষী থাকলেন।
𝗔 𝘀𝘁𝗮𝗿-𝘀𝘁𝘂𝗱𝗱𝗲𝗱 𝗲𝘃𝗲𝗻𝗶𝗻𝗴 𝗮𝘁 𝘁𝗵𝗲 𝗪𝗮𝗴𝗲𝗻𝗲𝗿 𝗦𝘁𝗮𝗱𝗶𝘂𝗺.🌟 🏑
Cricketing greats Steve Waugh and Rahul Dravid, alongside hockey legends Jamie Dwyer and Teun de Nooijer are in attendance as the Indian Men’s Team take on the Netherlands in Round 2 of the… pic.twitter.com/S4uAES8WJG
— Hockey India (@TheHockeyIndia) August 22, 2026
ভারতীয় হয়ে দলের তারকা অধিনায়ক হরমনপ্রীতই ম্যাচের একমাত্র গোলটি করেন। তাঁকে চোটের জেরে খানিক অস্বস্তিতেও দেখায়, তাও সেই অবস্থা থেকেই পেনাল্টি কর্নার থেকে গোল করেন হরমনপ্রীত। তা সত্ত্বেও ডুকো টেলগেনকাম্প, টেপ হোয়েডেমেকার্স ও থিস ভ্যান ডামের গোলে নেদারল্য়ান্ডস ম্যাচ জিতে নেয়।
Post Comment