Bangladesh Shocker: বউকে প্রিয় বন্ধু বিয়ে করে নিতেই সেই বন্ধুকে খু*ন*ই করে ফেলল…

Bangladesh Shocker: বউকে প্রিয় বন্ধু বিয়ে করে নিতেই সেই বন্ধুকে খু*ন*ই করে ফেলল…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনিবার রাতে যশোরের ষষ্ঠীতলা এলাকায় খুন হন ২৬ বছরের তরুণ আশরাফুল ইসলাম বিপুল। তাকে কুপিয়ে হত্যা করা হয় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে। অভিযোগের তির উঠেছে আশরাফুলের এক বন্ধুর দিকে। তার ডিভোর্সি স্ত্রীকে সম্প্রতি বিয়ে করেছিলেন আশরাফুল। তার পরেই এই ঘটনা।

পেশায় একটি কোম্পানির শ্রমিক আশরাফুলের বাড়ি যশোর শহরতলির শেখহাটি জামরুলতলা এলাকায়। আশরাফুলের বাবা আখতার হোসেন বলেন, ছেলের বন্ধু বাপি ওই হামলা চালিয়েছে। বাপি মাদকাসক্ত, চোরাচালানের সঙ্গে জড়িত। সেই কারণে তার বউ সুমাইয়া তাকে ডিভোর্স দেয়। এরপর আশরাফুলকে বিয়ে করে। এতেই খেপে যায় বাপি। বিয়ের পরই আশরাফুল ও বৌমা সুমাইয়াকে খুনের হুমকি দেয়। শুধু তাই নয়, আমাদের বাড়ির সামনে বিভিন্ন সময়ে বোমাবাজিও করে। 

আখতার হোসেন আরও বলেন, এরকম এক পরিস্থিতিতে প্রতিটি দিন আমাদের আতাঙ্কে কেটেছে। এনিয়ে পুলিসকে জানানো হলেও কোনও সুরাহা হয়নি। শনিবার অন্য একজনকে দিয়ে ফোন করে আশরাফুলকে একটি জায়গায় ডাকে বাপি। এরপর সঙ্গীদের জুটিয়ে এনে আশরাফুলকে কুপিয়ে খুন করে। হাসপাতালে ভর্তি করা হলেও কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়।

আরও পড়ুন-আধার নাগরিকত্বের প্রমাণ নয়, ভারতের নাগরিক হতে গেলে থাকতে হবে এই ৪ নথি

আরও পড়ুন-ফাঁ*সি আপাতত স্থগিত! কেরালার নার্স নিমিশার প্রাণ বাঁচাতে ইয়েমেনে বৈঠকে ভারতের এই মুফতি

হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়েন আশরাফুলের স্ত্রী স্ত্রী সুমাইয়া। বর্তমানে সে ৬ মাসের অন্ত:সত্ত্বা।  কান্নায় ভেঙে পড়ে সুমাইয়া বলেন, বাপি খুব খারাপ ছেলে। তার সঙ্গে বনিবনা না হওয়ায় আমাদের ডির্ভোস হয়। পরে বিপুলের সাথে পরিচয় হয়ে আমরা বিয়ে করি। বিয়ের পর বাপি ও তার পরিবার বিভিন্ন সময়ে আমাকে উক্ত্যক্ত করতো। ফোন করে আজেবাজে কথা বলতো। কয়েক মাস আগে, আমার স্বামীকে উদ্দেশ্য করে বোমাও মারে। সে সময় সে প্রাণে বেঁচে যায়। কয়েকবার থানাতে অভিযোগ করলেও পুলিস কোনও ব্যবস্থা নেয়নি। কী হবে পুলিস প্রশাসন দিয়ে। তারা যদি ব্যবস্থা নিত; তাহলে আমার স্বামীর প্রাণ দিতে হতো না। আমার পেটে সন্তানের কী হবে। আমাদের কী হবে। আমার স্বামী হত্যার বিচার চাই। আমার আনাগত সন্তানের পিতার হত্যার বিচার চাই।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)



Post Comment

You May Have Missed