রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?

কলকাতা : এখনই দুর্যোগ যাচ্ছে না দক্ষিণবঙ্গ থেকে। নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। আর তার জেরেই ফের হবে ঝড়বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস ২৫ থেকে ২৭ অগস্টের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। তার জেরে তৈরি হবে গভীর নিম্নচাপ। হাওয়া অফিস জানিয়েছে উত্তর বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের জেরে উত্তর-পশ্চি বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় প্রভাব পড়বে নিম্নচাপের। আর তাতেই ঝড়বৃষ্টি হবে। ২২ এবং ২৩ অগস্ট শনি ও রবিবার অর্থাৎ সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরের উপরের দিকের ৫ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার – এইসব জেলায় আজ ২২ অগস্ট শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। জারি রয়েছে হলুদ সতর্কতা। 

তবে আগামী সপ্তাহে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টি অর্থাৎ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তার জন্য দক্ষিণবঙ্গের কিছু জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপু – এই দুই জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহের শুরুতেই। এই দুই জেলায় তাই জারি হয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

‘দলের নামে তোলাবাজি করলে যোগাযোগ করুন’, সিন্ডিকেট রুখতে বিজ্ঞাপন দিয়ে বার্তা বিজেপি নেতার 

আজ ২২ অগস্ট শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। হলুদ সতর্কতা জারি রয়েছে। বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। আগামীকাল ২৩ অগস্ট রবিবার ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনার দু-এক জায়গায়। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হলুদ সতর্কতা জারি রয়েছে এই জেলাগুলিতে। হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। সোমবার ২৪ অগস্ট ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে। ২৫ অগস্ট মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায়। জারি রয়েছে হলুদ সতর্কতা। ২৬ থেকে ২৮ অগস্টের মধ্যে কিছুটা কমতে পারে বৃষ্টির পরিমাণ।



Previous post

Sandesh Rasgolla Price Hike: চড়চড়িয়ে বাড়ছে চিনির দাম, এবার মিষ্টিমুখ করতে পকেটে ‘ঝাল’ লাগবে নাকি, বড় আপডেট মিষ্টি ব্যবসায়ীদের

Next post

সচিনের চেয়েও বড় কোহলি! পরিসংখ্যান দিয়ে দাবি প্রাক্তন ক্রিকেটারের, বিতর্ক বাঁধল বলে…

Post Comment

You May Have Missed