সোহিনী-শোভনের প্রথম বিবাহবার্ষিকী!অভিনেত্রী স্ত্রীর থেকে বয়সে কত ছোট গায়ক ?

সোহিনী-শোভনের প্রথম বিবাহবার্ষিকী!অভিনেত্রী স্ত্রীর থেকে বয়সে কত ছোট গায়ক ?

এক বছর আগে এই দিনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সোহিনী সরকার এবং শোভন গঙ্গোপাধ্যায়। ২০২৪ সালের ১৫ জুলাই আইনি মতে বিয়ে সেরে অভিনেত্রীর সিঁদুর রাঙিয়ে দিয়েছিলেন শোভন। দেখতে দেখতে মঙ্গলবার তাঁদের বিয়ে পূর্ণ করল এক বছর, আজ তাঁদের বিবাহবার্ষিকী।

আরও পড়ুন: ‘আমি কি ভালো চুমু খেতে পারি?’ চুমু খাওয়ার ভিডিয়ো পোস্ট করে লিখলেন দিব্যজ্যোতি!

এই বিশেষ দিনে তাঁদের অনুরাগীরা তাঁদের ভালোবাসা ও শুভেচ্ছায় ভরে দিয়েছেন। তাঁদের সেই সব বিশেষ পোস্ট শোভন ও সোহিনী নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নিয়েছেন। তবে তাঁদের আলাদা করে কোনও পোস্ট করতে দেখা যায়নি। তাঁদের উদযাপনের কোনও ছবি এখনও প্রকাশ্যে আসেনি।

আরও পড়ুন: কিরণের জন্মদিনে প্রেমিকা অন্তরার আদুরে বার্তা! কত বছর বয়স হল ‘বং গাই’-এর?

আজ থেকে ঠিক একবছর আগে কিছুটা সকলকে চমকে দিয়েই শোভন-সোহিনী তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আনেন। যদিও তাঁর বেশ কিছুদিন আগে থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যেত। তবে তা নিয়ে তাঁদের খোলামেলা ভাবে কখনও কথা বলতে সেভাবে দেখা যায়নি। এরপর তাঁদের বিয়ের ছবি ও ভিডিয়ো প্রকাশ্যে আসে।

তবে প্রেম নিয়ে যতই রাখঢাক থাক, বিয়ের পর থেকে তাঁদের সংসার জীবনের নানা মুহূর্তের ছবি অকপট ভাবেই সকলের সামনে এনেছেন তারকা দম্পতি। শুধু তাই নয়। নানা সময় তাঁরা তাঁদের সংসার নিয়ে খোলামেলা ভাবে নানা কথা ভাগ করে নিয়েছেন।

প্রসঙ্গত, গত বছর সোহিনী সরকার নিজেই তাঁদের বিয়ের একাধিক ছবি প্রকাশ্যে আনেন। জানান তাঁদের সম্পর্কের অজানা কথাও। দেখা হওয়ার এক বছরের মধ্যেই যে তাঁরা গাঁটছড়া বেঁধে ছিলেন, সেই কথাও সোহিনী জানান ওই পোস্টের মাধ্যমে।

সোহিনী-শোভনের প্রথম বিবাহবার্ষিকীতে অনুরাগীদের পোস্ট

তবে এই বিয়ের আগে রণজয় বিষ্ণুর সঙ্গে সম্পর্কে ছিলেন সোহিনী সরকার। সে কথা কারুরই অজানা ছিল না। তবে ২০২৩ থেকে বিচ্ছেদের খবর রটে যায়। অন্যদিকে, অভিনেত্রী স্বস্তিকা দত্তর সঙ্গে সম্পর্কে ছিল শোভনের। তাও ভেঙে যায়। তার পর থেকেই কানাঘুষোয় শোনা যেতে থাকে সোহিনী এবং শোভন নাকি সম্পর্কে আছেন।

সোহিনী বয়সে শোভনের থেকে বড়। কিন্তু কত বড় তা নিয়ে দ্বিমত রয়েছে। উইকিপিডিয়া বলে, সোহিনীর জন্ম ১৯৮৭ সালের ৬ই মার্চ। আরেকটা তথ্য বলছে নায়িকার জন্ম ১৯৯১ সালের ১লা অক্টোবর। উইকিপিডিয়া অনুসারে ১ এপ্রিল ১৯৯৩, এই হল শোভনের জন্মদিন। ২০০৭ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন শোভন। তাই কমপক্ষে সোহিনী তাঁর প্রেমিকের চেয়ে দেড় বছরের বড়।

Previous post

PM Kisan: ‘এই’ কৃষকরা পাবেন না ২০তম কিস্তির টাকা ! আপনার নাম আছে তো সুবিধাভোগীদের লিস্টে ? চেক করে নিন

Next post

Are You Doing These 5 Big Mistakes: আপনিও কি এই ৫টি ভুল করছেন? তাহলে ধনী হওয়ার স্বপ্ন ভুলে যান ! জানলে অবাক হবেন

Post Comment

You May Have Missed