“সরকারের শনিবার রবিবার নেই, সরকার মানে 24×7”, উত্তরকন্যায় বড় বার্তা শুভেন্দুর

“সরকারের শনিবার রবিবার নেই, সরকার মানে 24×7”, উত্তরকন্যায় বড় বার্তা শুভেন্দুর

Last Updated:

Suvendu Adhikari: উত্তরবঙ্গ সফরে গিয়ে প্রশাসনিক কর্তাদের এবার কঠোর বার্তা দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাদের জন্য এল মুখ্যমন্ত্রীর সতর্কবাণী? জানুন উত্তরকন্যায় বৈঠক সেরেই কী বললেন শুভেন্দু।

কী বললেন শুভেন্দু
কী বললেন শুভেন্দু

কলকাতা: উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক শেষ করে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা থেকে জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানান মুখ্যমন্ত্রী।

বাগডোগরা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী:

বাগডোগরা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী বলেন, “আমি প্রতিশ্রুতি দিয়েছি উত্তরবঙ্গের জেলাগুলিতে উন্নয়ন নিয়ে। তাই মনিটরিং করা এবং যত ধরনের সিদ্ধান্ত, প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে, সেটা আমি করব। আজ আমি কাজে এসেছি। আজ তিনটি পর্যায়ে আলোচনা করলাম। প্রথমত উত্তরবঙ্গের বিভিন্ন প্রশাসনিক আধিকারিক দফতর থেকে এখানে উত্তরকন্যা তৈরি হয়েছিল। মূলত উত্তরবঙ্গের মানুষকে যাতে কলকাতা নির্ভর না হতে হয়। আজ আমি দেখলাম উত্তরকন্যায় উত্তরবঙ্গ উন্নয়ন দফতরেরর কাজ ছাড়া অন্যান্য দফতরের জন্য না আছে আধিকারিক, না আছে পরিষেবা। এক্ষেত্রে যা সিদ্ধান্ত নিয়েছি তা সংবাদমাধ্যমের জন্য নয়। মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, ডিভিশনাল কমিশনার যাঁদের যা যা দায়িত্ব দেওয়ার তা দেওয়া হয়েছে। দ্বিতীয় ভাগে যা আমি পর্যবেক্ষণ করেছি প্রায় ৮০ শতাংশ পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং পুরসভা তারা পালিয়ে বেড়াচ্ছেন। অফিস করছেন না। একই অবস্থা জিটিএ সদস্যরা করেছেন। সরকারের শনিবার রবিবার নেই। সরকার মানে 24×7।”

মুখ্যমন্ত্রী বলেন, “সরকারের কাজ কোনও ব্যক্তি বা জনপ্রতিনিধির জন্য আটকে থাকা উচিত নয়। ভারতীয় জনতা পার্টি সরকার উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বাজেট ডবল করেছে। ১০০০ কোটি জায়গায় ২০০০ কোটি করেছে। জিটিএতে ১৮০ কোটির বদলে ৩৬০ কোটি টাকা করা হয়েছে। এইমস দেওয়ার কথা বলা হয়েছে ক্যানসার হাসপাতাল, বা অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান দেওয়ার কথা বলা হয়েছে। কালিম্পঙ্গে নতুন মেডিক্যাল কলেজ, সঙ্গে আলিপুরদুয়ার এবং বালুরঘাটেও। হাসিমারা বিমানবন্দরকে কমার্শিয়াল বিমানবন্দরের জন্য জমি দেওয়ার কথা বলা হয়েছে। বালুরঘাট এবং মালদায় বিমানবন্দর চালুর কথা এবং কোচবিহারে আপগ্রেড করার কথা বলা হয়েছে। মালদা, দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহারে সেচদপ্তরের নতুন স্কিমের কথা বলা হয়েছে। পর্যটন, বনদফতর এবং হটি কালচার এর জন্য বিশেষ জোর দেওয়ার কথা বলা হয়েছে। সেই বিষয়গুলোতে যেভাবে পঞ্চায়েত, জেলা পরিষদ এবং পুরসভা জিটিএ তারা অচল হয়ে আছে সে ক্ষেত্রে আমরা নির্দেশ দিয়েছি পলাতক পঞ্চায়েত প্রধান,জেলা পরিষদ তাদেরকে শোকজ করতে। এরা যদি অবিলম্বে নিয়ম মেনে আধিকারিকদের সঙ্গে সহযোগিতা না করেন। যে ব্যবস্থা আইনে বলা আছে তা দ্রুত করা হবে।”

অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা:

রাজ্য সরকারের জনমুখী প্রকল্প অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যেই পৌঁছতে শুরু করেছে উপভোক্তাদের কাছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “এক কোটি দশ লক্ষ মহিলাকে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হয়েছে যার মধ্যে উত্তরবঙ্গের বড় অংশ মহিলা রয়েছেন। এর মধ্যে ধুপগুড়িতে, ওল্ড মালদহতে যাঁরা জুন মাসে টাকা পেয়েছিলেন, কেউ কেউ বঞ্চিত হয়েছেন। আমরা হিসেব করে দেখেছি জুন মাসে ২৮ লক্ষ মহিলা পেয়েছেন এই প্রকল্পের টাকা।এবার একদিনে এক কোটি ৯ লক্ষ ৯২ হাজার পরে আরও যুক্ত হয়েছে তাঁরাও পেয়েছেন। তাতে ২৬ হাজারের মতো পোর্টালে আপডেট করার সময় কিছু ভুল হয়েছে। এই স্কিম চলবে আর ২মাস। যাঁরা পাননি তাঁরা ফর্ম ফিলাপ করতে পারবেন এখনও। তবে যোগ্য লোকেরাই পাবেন। যাঁদের প্রয়োজন আছে শুধুমাত্র তাঁরাই পাবেন। অভারতীয়রা টাকা পাবেন না, তিনটি বিবাহ করেছেন, এমন মহিলারাও পাবেন না। সরকারের ভ্যাকসিন নেননি যাঁরা তাঁরাও পাবেন না। সরকারি বিদ্যালয়ে পড়ান না ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে পড়ান না তাঁরা পাবেন না। যাঁরা পাওয়ার যোগ্য কেবলমাত্র তাঁরাই পাবেন।”

Post Comment

You May Have Missed