PM Svanidhi Yojana: দরকার নেই ট্রেড লাইসেন্সের, ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকলেই সরকারি ঋণের সুযোগ! কীভাবে মিলবে ‘পিএম স্বনিধি যোজনা’র সুবিধা? জানুন

PM Svanidhi Yojana: দরকার নেই ট্রেড লাইসেন্সের, ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকলেই সরকারি ঋণের সুযোগ! কীভাবে মিলবে ‘পিএম স্বনিধি যোজনা’র সুবিধা? জানুন

Last Updated:

PM Svanidhi Yojana: বহরমপুর পুরসভায় মাসব্যাপী উদযাপিত হল পিএম স্বনিধি মহোৎসব। হকার ও পথ বিক্রেতাদের স্বনির্ভর করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই বিশেষ প্রকল্পে কোনও ট্রেড লাইসেন্স ছাড়াই পাওয়া যাচ্ছে সহজ শর্তে ঋণ। কারা এবং কীভাবে এই সুবিধা পাবেন, দেখে নিন বিস্তারিত।

+

পিএম স্বনিধি যোজনার আওতায় ঋণ পাওয়া ক্ষুদ্র ব্যবসায়ী (প্রতিনিধিত্বমূলক)

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: ক্ষুদ্র ব্যবসা আরও ভালভাবে করতে সরকারের তরফে দেওয়া হচ্ছে ঋণ। ঋণ নিয়ে বৈধভাবে ব্যবসা করার সুযোগ পেতে সহজেই মিলবে লোন, জানুন কীভাবে? বহরমপুর পুরসভা প্রাঙ্গণে সাড়ম্বরে চলছে জনকল্যাণ মেলা ও পিএম স্বনিধি মহোৎসব। ১ জুন থেকে শুরু হওয়া এই মেলা আজ ৩০ জুন শেষ। পুরসভার এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প ‘পিএম স্বনিধি ঋণ যোজনা’র নানা দিক ও সাফল্যের খতিয়ান তুলে ধরেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের আর্থিক স্বাবলম্বী করার লক্ষ্যেই এই ঋণ প্রকল্প চালু করেছিল প্রধানমন্ত্রীর দফতর। স্বনিধি যোজনার ছয় বছর পূর্তি উপলক্ষে বহরমপুর পুরসভায় পুরো জুন মাস জুড়েই চলে বিভিন্ন কর্মসূচি। পুরসভা সূত্রে খবর, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল, যাঁরা ইতিপূর্বে ঋণ পেয়েছেন এবং যাঁরা আগামী দিনে ঋণ নেবেন, তাঁদের সকলকে একত্রিত করা ও সচেতন করা।

ঋণের পরিমাণের কিস্তি ও নিয়মাবলী স্পষ্ট করে বিধায়ক সুব্রত মৈত্র জানান, ক্ষুদ্র ব্যবসায়ীদের এই ঋণ দেওয়ার কাজ শুরু হয়েছে। পুরো মাস জুড়েই চলে লোন মহোৎসব। নিয়ম অনুযায়ী, প্রথম দফায় দেওয়া হবে ১৫ হাজার টাকা ঋণ। এক বছরের মধ্যে ১৫,৬০০ টাকা ফেরত দিলে দ্বিতীয় কিস্তিতে মিলবে ২৫ হাজার টাকার ঋণ। এরপর দেড় বছরের মধ্যে সেই টাকা পরিশোধ করলে তৃতীয় দফায় মিলবে ৫০ হাজার টাকা ঋণ, যা শোধ করার জন্য তিন বছর সময় পাবেন ব্যবসায়ীরা। বহরমপুর পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই ঋণের জন্য হাজার হাজার মানুষ আবেদন করেছেন, যার মধ্যে বহু আবেদনকারীকে ইতিমধ্যেই ঋণ দেওয়া সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন: বদলে যাচ্ছে মুর্শিদাবাদের ছবি! সীমান্ত সুরক্ষা থেকে জাতীয় সড়ক, ২ মেগা প্রকল্পে বিরাট ধামাকা

সিটি মিশন ম্যানেজার মুনমুন ঘোষ জানান, পথ বিক্রেতাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে ২০২০ সালে চালু হয় পিএম স্বনিধি যোজনা। মেলায় ডিজিটাল পেমেন্ট ও (FSSAI-এর) ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার  মাধ্যমে খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি স্বানিধি সে সমৃদ্ধি’ এর অধীনে হকার ও তাঁদের পরিবারকে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, জীবন জ্যোতি বিমা যোজনা, পিএম শ্রম যোগী মানধন, জনধন যোজনা, ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড, জননী সুরক্ষা যোজনা, বিওসিডব্লিউ নিবন্ধন ও প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা-সহ ৮টি কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে। উপভোক্তারা জানান, স্বনিধির ঋণ নিয়ে ঠেলাগাড়ি কিনে ও খাবারের দোকান করে তাঁরা স্বনির্ভর হয়েছেন। প্রথম কিস্তি শোধ করে অনেকেই দ্বিতীয় ও তৃতীয় দফার ঋণের জন্য আবেদন করেছেন।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/

PM Svanidhi Yojana: দরকার নেই ট্রেড লাইসেন্সের, ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকলেই সরকারি ঋণের সুযোগ! কীভাবে মিলবে ‘পিএম স্বনিধি যোজনা’র সুবিধা? জানুন

Previous post

Success Story: জার্মানির শুটিং মঞ্চে ভারতের দাপট, সোনা জয় করে ফিরলেন আসানসোলের অভিনব! বাঁধভাঙা উচ্ছাস শিল্পাঞ্চলে

Next post

ডিম ছোড়া নিয়ে জনস্বার্থ মামলা, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের, কী বলল আদালত?

Post Comment

You May Have Missed