স্কলারশিপের টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্টে ৭৫৯ কোটির বেশি… দেখেই চোখ কপালে উঠল ছাত্রের
Last Updated:
স্কলারশিপের টাকা তুলতে গিয়ে হতবাক দিনহাটার ছাত্র। নিজের ব্যাংক অ্যাকাউন্টে ৭৫৯ কোটি ৬৯ লক্ষ ৫১ হাজার ৯৫১ টাকা ১৬ পয়সা ব্যালেন্স দেখে চমকে ওঠে দিনহাটার দশম শ্রেণির এক ছাত্র। তারপরে যা হল…
শুভঙ্কর সাহা, দিনহাটা: স্কলারশিপের টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্টে ৭৫৯ কোটির বেশি, হতবাক দিনহাটার ছাত্র। স্কলারশিপের টাকা তুলতে গিয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্টে ৭৫৯ কোটি ৬৯ লক্ষ ৫১ হাজার ৯৫১ টাকা ১৬ পয়সা ব্যালেন্স দেখে চমকে ওঠে দিনহাটার বড় আটিয়াবাড়ী এলাকার জোরপাকুড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্র। শনিবার এলাকার একটি গ্রাহক সেবা কেন্দ্রে স্কলারশিপের টাকা তোলার পর ব্যালেন্স চেক করতেই এই বিপুল অঙ্ক দেখতে পায় সে।

Post Comment