সিরিজ ২-০ করার হাতছানি, কলম্বোর মাটিতে টেস্টে ভারতের রেকর্ড কেমন?

গল টেস্ট বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে তারা।

গৌতম গম্ভীরের কোচিংয়ে ও শুভমন গিলের নেতৃত্বে প্রথম ম্য়াচে দারুণ পারফর্ম করেছে গোটা শিবির। ব্যাটে-বলে দুটো বিভাগেই টেক্কা দিয়েছে তাঁরা আয়োজক দেশকে।

বল হাতে মানব সুথারের ১০ উইকেট ও ব্যাট হাতে দেবদত্ত পড়িক্কলের শতরানের ইনিংস জয়ের ভিত গড়ে দেয়। এবার সামনে কলম্বো মহারণ।

কলম্বোর মাটিতে ম্য়াচ জিতলেই সিরিজে ২-০ ব্যবধানে জয় ছিনিয়ে নেবেন গিলরা। কিন্তু এই মাঠে টেস্ট ফর্ম্য়াটে ভারতের রেকর্ড কতটা আশা দেবে ভারতীয় সমর্থকদের?

ইতিহাস বলছে যে কলম্বোয় এখনও পর্যন্ত টেস্ট ফর্ম্য়াটে ভারতীয় দল ১৬ টি ম্য়াচ খেলেছে। তার মধ্য়ে পাঁচটি ম্য়াচে জয় পেয়েছে। তিনটিতে হেরেছে ও ৮টি ড্র হয়েছে।

অর্থাৎ জয়ের পরিমাণ কম হলেও বেশিরভাগ ম্য়াচই ড্র করতে হয়েছে টিম ইন্ডিয়াকে এখানে। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবের মাঠেই সবচেয়ে বেশি টেস্ট খেলেছে টিম ইন্ডিয়া।

১৯৯৩ সালে মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে এই মাঠে শ্রীলঙ্কাকে ২৩৫ রানে হারিয়ে বিশাল জয় পেয়েছিল ভারত। এরপর বিরাট কোহলির নেতৃত্বে ২০১৫ সালে ১১৭ রানে ও ২০১৭ সালে ইনিংস ও ৫৩ রানে একপেশে জয় আসে।

কলম্বোর পি সারা ওভাল স্টেডিয়ামে এখনও পর্যন্ত ভারত ৪ ম্য়াচ খেলে দুটোয় জিতেছে। ১টি হার ও ১টি ড্র করেছে।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম মূলত ব্যাটারদের জন্য দারুণ উইকেট মনে করা হয়। এই মাঠে ভারত কোনও ম্য়াচ হারেনি। কিন্তু এটাও ঠিক কোনও টেস্ট জেতেওনি এখনও। ৩ ম্য়াচ খেলে তিনটিই ড্র হয়েছে।

আগামীকাল ২৩ আগস্ট থেকে শুরু হতে চলা সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি সিংহলিজ স্পোর্টস ক্লাবের মাঠেই হবে। ভারতের জন্য সুবর্ণ সুযোগ এই মাঠে জয়ের সংখ্যা বাড়িয়ে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেওয়া।

Published at : 22 Aug 2026 12:00 PM (IST)

আরও জানুন ক্রিকেট

Previous post

IMD Weather Alert For 5 Days: গরমে হাঁসফাঁসে শনিবার কাটলেও, সাগরে ঘূর্ণাবর্তের শক্তিবৃদ্ধি, তৈরি ৩ টি ঘূর্ণাবর্ত, রইল পাঁচদিনের ওয়েদার অ্যালার্ট

Next post

Sharadwat Mukherjee | Memari হাসপাতালে প্যাকেটবন্দি কোটি টাকার সরঞ্জাম? ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

Post Comment

You May Have Missed