মুম্বই পাড়ি দিলেন, বিগ বসের ঘরে মনামী ঘোষকে দেখা এখন শুধুই সময়ের অপেক্ষা?
কলকাতা: মাঝে আর মাত্র ২টো দিন, তারপরেই শুরু হয়ে যাচ্ছে ‘বিগ বস বাংলা’ (Big Boss Bangla)। এবারের শোটি সঞ্চালনা করছেন, সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), এই খবর ইতিমধ্যেই সবার জানা। স্টার জলসার তরফ থেকে ইতিমধ্যেই সেই ঘোষণা করা হয়েছে আনুষ্ঠানিকভাবে। তবে এই শো-তে প্রতিযোগী হিসেবে কে কে আসছেন, তা নিয়ে এখনও চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখা হয়েছে। ইতিমধ্যেই জল্পনায় একাধিক নাম উঠে এসেছে, একাধিক অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের পরিচিতদের নাম। রাজনীতি থেকে শুরু করে একাধিক ক্ষেত্র থেকেই এবার প্রতিযোগীরা আসবেন, ফলে শো যথেষ্ট জমজমাট হবে বলেই মনে করা হচ্ছে।
মুম্বইতে মনামী, যোগ দিচ্ছেন ‘বিগ বস বাংলা’-তে?
এবার ‘বিগ বস বাংলা’ (Big Boss Bangla)-র প্রতিযোগী হিসেবে যাঁদের নাম উঠে আসছে, তাঁদের মধ্যে অন্যতম হলেন মনামী ঘোষ (Monami Ghosh)। ছোটপর্দা থেকে শুরু করে বড়পর্দা সমস্ত জায়গাতেই অবাধ যাতায়াত মনামীর। সদ্য তিনি একের পর এক মিউজিক ভিডিওতে নাচ করেও নজর কেড়েছেন। প্রত্যেক বছরই পুজোর সময় একটি বিশেষ মিউজিক ভিডিও নিয়ে আসেন মনামী, সেটি বেশ জনপ্রিয়ও হয়। পাশাপাশি একটি প্রযোজনা সংস্থাও খুলেছেন তিনি। সব মিলিয়ে বিনোদন দুনিয়ায় বেশ জনপ্রিয় মুখ তিনি। সেই মনামীই যে এবার বিগ বসের অন্যতম প্রতিযোগী হতে চলেছেন, সেই জল্পনা ছিলই। আর এবার সেই জল্পনায় যেন সিলমোহর দিলেন তিনি নিজেই।
সদ্য সোশ্যাল মিডিয়ায় মনামী একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে, মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিতে গিয়েছেন তিনি। এ কথা কে না জানে যে, এবার ‘বিগ বস’-এর গোটা শ্যুটিংটাই হবে মুম্বইতে। যে হাউজ তৈরি করা হয়েছে এই খেলার জন্য, সেটা মুম্বইতে অবস্থিত। সেই কারণেই কি মনামী মুম্বই ছুটে গিয়েছেন? সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিয়েই কি তিনি পা রাখতে চলেছেন, বিগ বসের ঘরে? এই বিষয় নিয়ে মনামী নিজে মুখ না খুললেও, অনুরাগীরা মনে করছেন, মনামীকে বিগ বসের ঘরে দেখা এখন শুধু সময়ের অপেক্ষা।
Kharaj Mukherjee | বাংলা সিনেমার শ্যুটিংয়ে নেপালের পোখরায় গিয়ে বন্দি অভিনেতা খরাজ
Post Comment