ভোটের আগেই বুধবার কলকাতায় পড়ল সোনার দাম ! রুপোর দামেও বড় বদল
কলকাতা : কলকাতায় সোনার দামে ওঠা-পড়া লেগেই আছে। সোনার দাম কখনও বাড়ছে , কখনও পড়ছে। গত ২৪ ঘণ্টায় সোনার দামে সামান্য পরিবর্তন লক্ষ্য করা গেছে। স্বর্ণ শিল্প বাঁচাও কমিটি ( Swarna Shilpa Bachao Committee )- র প্রকাশিত দাম অনুযায়ী, ২১ এপ্রিলের তুলনায় ২২ এপ্রিল সোনার দামে কিছুটা পতন হয়েছে। অন্যদিকে রুপোর দাম অল্প বৃদ্ধি হয়েছে।
২৪ ক্যারেট সোনায় কমল দাম
২১ এপ্রিল ২০২৬-এ ২৪ ক্যারেট (Fine Gold 995) সোনার দাম ছিল প্রতি গ্রাম ১৫,২১৩ টাকা। ২২ এপ্রিল সেই দাম কমে দাঁড়িয়েছে ১৫,১৮৩ টাকা। অর্থাৎ প্রতি গ্রামে ৩০ টাকা কমেছে। এই পতন বাজারে সামান্য স্বস্তি এনে দিয়েছে ক্রেতাদের মধ্যে।
২২ ক্যারেট সোনার দামেও হ্রাস
২২ ক্যারেট সোনাই মূলত গয়না গড়াতে লাগে। তার ক্ষেত্রেও একই প্রবণতা দেখা গেছে। ২১ এপ্রিল ২২ ক্যারেট বিক্রয়মূল্য (Selling Price) ছিল ১৪,৪৫০ টাকা, যা ২২ এপ্রিল কমে হয়েছে ১৪,৪২৫ টাকা। এই হিসাবে ২২ ক্যারেট সোনায় ২৫-২৭ টাকা পর্যন্ত পতন হয়েছে। অন্যদিকে কেউ যদি সোনা বিক্রি করতে চান, তাঁরা মঙ্গলবার কলকাতায় দাম ছিল প্রতি গ্রামে ১৩,৮৪৩ টাকা । কমে বুধবার হয়েছে ১৩,৮১৬ টাকা ।
১৮ ক্যারেট সোনার দামেও পতন
১৮ ক্যারেট সোনার দাম ২১ এপ্রিল ছিল ১১,৮৬৫ টাকা, যা ২২ এপ্রিল কমে হয়েছে ১১,৮৪৫ টাকা। অর্থাৎ এখানে ২০ টাকার মতো হ্রাস লক্ষ্য করা গেছে। ১৮ ক্যারেট সোনা দরকার হয় হিরের গয়না গড়াতে।
রুপোর দামে সামান্য বৃদ্ধি
অন্যদিকে রুপোর বাজারে উল্টো চিত্র দেখা গেছে। ১ কেজি সিলভার বার (999) এর দাম ২১ এপ্রিল ছিল ২,৫১,৩৪৩ টাকা। ২২ এপ্রিল তা বেড়ে হয়েছে ২,৫১,৩৫৯ টাকা। অর্থাৎ ১৬ টাকা বৃদ্ধি পেয়েছে।
বাজারে কী ইঙ্গিত?
সোনার দামে এই সামান্য পতন আন্তর্জাতিক বাজারের ওঠানামার প্রভাব হতে পারে। অন্যদিকে রুপোর দামে বৃদ্ধি ইঙ্গিত দিচ্ছে বিকল্প বিনিয়োগ হিসেবে রুপোর চাহিদা কিছুটা বাড়ছে। তবে উল্লেখযোগ্য বিষয় হল, এই সমস্ত দাম ৩% জিএসটি (GST) ছাড়া নির্ধারিত।
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।



Post Comment