বৈধ ভোটার বাদ পড়ার পিছনে দায়ী শাসকদল? অভিযোগ!
অবশেষ আজ অনলাইন ও অফলাইনে প্রকাশ হওয়ার কথা এসআইআর-এর চূড়ান্ত তালিকার। যদিও আগামীতে আরও একাধিক সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে ও এই চূড়ান্ত তালিকা আপডেট হতে থাকবে। তবে, এরই মধ্যে এক বিতর্কিত দাবি করলেন ভোটকর্মী ও BLO ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল।
চূড়ান্ত ভোটার তালিকা থেকে বেশ কিছু বৈধ ভোটারের নাম বাদ পড়েছে। আর সেই বিষয়ে বলতে গিয়ে ভোটকর্মী ও BLO ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল অভিযোগ করেন, “বৈধ ভোটারদের নাম বাদ পড়ার পিছনে দায়ী শাসক দলের মদত। শাসক দলের অনুগত কয়েকজন ERO, AERO ও BLO রয়েছে এর পিছনে।”
তিনি ঠিক কী বলেছেন?
স্বপন মণ্ডলকে বলতে শোনা যায়, “আজ এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। আর তারপর খবর পাওয়া যাচ্ছে বেশ কিছু বৈধ ভোটারের নাম নাকি তালিকা থেকে বাদ পড়ে গিয়েছে। এর পিছনে যারা মূলত দায়ী, তারা শাসক দলের অনুগত কিছু ERO, AERO ও BLO। এ ছাড়াও পরিষ্কার করে বললে, এর পিছনে শাসক দলের মদত রয়েছে।”
তিনি আরও বলেন, ইচ্ছাকৃত ভাবে বৈধ ভোটরকে বাদ দেওয়া হয়েছে তালিকা থেকে। তাঁর অভিযোগ, “পরবর্তীকালে ওই বাদ পড়া ভোটারদের নিয়ে আন্দোলন করা ও তাদের নিয়ে নির্বাচন কমিশনে যাওয়া হবে।” আগামীতে ওই ভোটারদের নাম আবার ভোটার তালিকায় চলে আসার পর কী হবে তাও তিনি বলেছেন। তাঁর কোথায়, “এর পর তাঁদের নাম হয়তো আবারও তালিকায় যুক্ত হবে। তখন তাঁদের দেখানো হবে, যে দেখাও আমরা লড়াই করেই কিন্তু তোমার নাম ভোটার তালিকায় রেখে দিলাম।”
এখানে একটা নেক্সাসের করাও বলেন তিনি। তাঁর অভিযোগ, “আমাদের রাজ্যের শাসকদল ও কিছু ERO, AERO ও BLO একটা নেক্সাস করেছেন। চূড়ান্ত তালিকা থেকে বৈধ ভোটার কেন বাদ গেল, এটার তদন্ত হওয়া উচিত। নির্বাচন কমিশন সিরিয়াসলি এটার তদন্ত করুক। এ ছাড়াও এর পিছনে যাঁরা দায়ী, তাঁদের প্রত্যেকেরই শাস্তির ব্যবস্থা করা হোক।”
উল্লেখ্য, ceowestbengal.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে আপনি দেখে নিতে পারবেন চূড়ান্ত ভোটার তালিকা। এ ছাড়াও voters.eci.gov.in , electoralsearch.eci.gov.in ওয়েবসাইটে গিয়েও আপনি দেখে নিতে পারেন চূড়ান্ত ভোটার তালিকা। এ ছাড়াও ফোনে ECINET অ্যাপ থেকেও দেখা যাবে চূড়ান্ত ভোটার তালিকা।



Post Comment