‘নির্বাচন আসছে তাই কাঁপছে বাংলা…’, আচমকা কেঁপে উঠল ক্যামেরা, মাঝপথেই ভাষণ থামালেন সুকান্ত, মুহূর্তে ভাইরাল ভূমিকম্পের ভিডিও

‘নির্বাচন আসছে তাই কাঁপছে বাংলা…’, আচমকা কেঁপে উঠল ক্যামেরা, মাঝপথেই ভাষণ থামালেন সুকান্ত, মুহূর্তে ভাইরাল ভূমিকম্পের ভিডিও

Last Updated:

Earthquake Sukanta Majumdar Video: বেলা তখন প্রায় দেড়টা! ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের বিকশিত ভারতের অনুষ্ঠানে নিজেদের মতামত এবং বক্তব্য তুলে ধরছিলেন সুকান্ত মজুমদার। অনুষ্ঠান চলাকালীন সুকান্ত মজুমদার বক্তব্য রাখার সময়ই আচমকা কাঁপতে থাকে দাঁড় করিয়ে রাখা ভিডিও ক্যামেরা। ভূমিকম্প নিয়ে যা বললেন সুকান্ত।

মাঝপথেই ভাষণ থামালেন সুকান্ত মজুমদার
মাঝপথেই ভাষণ থামালেন সুকান্ত মজুমদার

কলকাতা: আচমকা ভূমিকম্পে কাঁপল কলকাতা। শুক্রবার দুপুর প্রায় দেড়টা নাগাদ পরপর কম্পন অনুভূত হয় কলকাতা-সহ জেলায় জেলায়। সেই সময় ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের এক সমাবেশে ভাষণ দিচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের বিকশিত ভারতের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা জগতের ব্যক্তিত্ব। বিকশিত ভারত সম্পর্কে সেখানেই নিজেদের মতামত এবং বক্তব্য তুলে ধরছিলেন সুকান্ত মজুমদার। অনুষ্ঠান চলাকালীন সুকান্ত মজুমদার বক্তব্য রাখার সময়ই আচমকা কাঁপতে থাকে দাঁড় করিয়ে রাখা ভিডিও ক্যামেরা।

মুহূর্তে, উত্তেজনায় শোরগোল পরে যায় সভাজুড়ে। মাঝপথেই ভাষণ থামিয়ে দেন সুকান্ত মজুমদার। ভূমিকম্পের কারণে বেশ কয়েক মিনিট চুপ হয়ে যান তিনি। সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় কিছুক্ষণেই।

কলকাতায় ভূমিকম্প প্রসঙ্গে পরে অবশ্য সুকান্ত মজুমদারের মন্তব্য, “নির্বাচন আসছে তাই বাংলা কাঁপছে।” এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে মন্তব্য করেন সুকান্ত। তৃণমূলকে দুর্নীতি ইস্যুতে তুমুল আক্রমণ করে তিনি বলেন, “ডাকাতি করেছে তৃণমূল। ১৫ লক্ষ টাকা দিলে তবে চাকরি হবে এই বার্তা নিয়ে আমরা মানুষের কাছে যাইনি। তৃণমূল কংগ্রেস এবং শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছে ডাকাতি করেছে প্রতারণা করেছে বাংলার মানুষের সঙ্গে।

পাশাপাশি ২৮ ফেব্রুয়ারি এসআইআর-এর তালিকা প্রকাশ নিয়ে বড় আশঙ্কা প্ৰকাশ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার বলেন, “লিস্ট বেরোলে দেশ বিরোধীরা গন্ডগোল করার চেষ্টা করবে। নির্বাচন কমিশন ও প্রশাসনকে বলব তার উপযুক্ত ব্যবস্থা নিতে।” এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “নির্বাচন কমিশনের পুরো প্রক্রিয়ায় সুপ্রিম কোর্ট ভুক্ত তাই আমরা এটা নিয়ে মন্তব্য করব না। নির্বাচন কমিশনকে যা বলার সব সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন। ওখানে না ঘুরে বালখিল্যতা না করলেও চলবে।”

বাংলা খবর/ খবর/কলকাতা/

‘নির্বাচন আসছে তাই কাঁপছে বাংলা…’, আচমকা কেঁপে উঠল ক্যামেরা, মাঝপথেই ভাষণ থামালেন সুকান্ত, মুহূর্তে ভাইরাল ভূমিকম্পের ভিডিও



Previous post

Murshidabad News: রোজ কয়েক হাজার মানুষের যাতায়াত! মুর্শিদাবাদের সেই রাস্তা নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরির অভিযোগ, বিক্ষোভ দেখিয়ে বন্ধ করা হল কাজ

Next post

আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি ভারতের অর্থনীতিতে কী প্রভাব ফেলবে? জানালেন পীযূষ গয়াল

Post Comment

You May Have Missed