কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার

কলকাতা: Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার-এর #AmstelAdda ক্যাম্পেইনে উঠে এসেছে  কলকাতার আড্ডা, বন্ধুত্বের গল্প ও সকলের প্রিয় আড্ডার জায়গাগুলো। আর এই প্রচেষ্টায়, সঙ্গে ছিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

উৎসবের মরশুমে বন্ধুত্বকে উদযাপন করতে বিশেষ উদ্যোগ নিল Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। এই ক্যাম্পেইনের তরফে আয়োজন করা হয়েছিল একটি প্রতিযোগিতা। যে প্রতিযোগিতায় সকলে তাঁদের প্রিয় আড্ডার জায়গা এবং সেই আড্ডাকে ঘিরে থাকা গল্প সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পান।

এই কনটেস্টে যাঁরা চ্যাম্পিয়ন হয়েছেন, তাঁরা নিজেদের ছবি ও গল্প সকলের সামনে তুলে ধরার সুযোগ পেয়েছেন কলকাতার বিভিন্ন জায়গায় লাগানো বড় বড় বিলবোর্ডের মাধ্যমে।

অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে আয়োজিত এই ক্যাম্পেইনের নাম #AmstelAdda। এই ক্যাম্পেইনে কলকাতার অনেক মানুষকে ও তাঁদের বন্ধুদের ইনভাইট করা হয়। সেখানে তাঁদের প্রিয় আড্ডার জায়গার ছবি এবং সেই জায়গাকে ঘিরে থাকা গল্প সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানানো হয়। বন্ধুত্ব, পরিচিত আড্ডার জায়গা এবং পুরনো দিনের স্মৃতিচারণে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের নিজের নস্টালজিয়াও এই প্রচারাভিযানের অন্যতম আকর্ষণ। আড্ডা, গল্প, একসঙ্গে হাসি-আনন্দ ভাগ করে নেওয়া এবং নিজের মানুষদের সঙ্গে সময় কাটানোর যে ফিলিং, কলকাতার সেই চিরপরিচিত আবেগকেই ছুঁয়ে গিয়েছে এই উদ্যোগ।

Amstel Adda: কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার

ব্যক্তিগত স্মৃতি থেকে শহরজুড়ে উদযাপন

উত্তর কলকাতার অলিগলি থেকে শুরু করে শহরের বিভিন্ন পার্ক, লেকের ধার, চায়ের দোকান ও গঙ্গার ঘাট—বন্ধুত্বের স্মৃতি কীভাবে সাধারণ জায়গাকেও অসাধারণ করে তোলে, সেটাই তুলে ধরেছে এই প্রচারাভিযান। সায়ক দে, রিয়াজ লস্কর এবং শুভদীপ গুহ-সহ মোট ১০ জন সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ তাঁদের বন্ধুদের সঙ্গে নিজেদের পরিচিত আড্ডার জায়গায় গিয়ে দারুণ দারুণ সব মুহূর্তের গল্প ভাগ করে নিয়েছেন। তাঁদের স্বতঃস্ফূর্ত অভিজ্ঞতা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে উঠে এসেছে কলকাতার আড্ডার নিজস্ব আবেগ এবং বন্ধুত্বের সঙ্গে জড়িয়ে থাকা ছোট ছোট মুহূর্ত। এই প্রচারাভিযানে উঠে এসেছে রবীন্দ্র সরোবর, ময়দান, বাগবাজার ঘাট, প্রিন্সেপ ঘাট, পাটুলি ঝিল এবং নন্দনের মতো শহরের পরিচিত জায়গাগুলি, যেখানে আড্ডা শহরের প্রাণ ফিরিয়ে দেয়।

Amstel Adda: কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার

বন্ধুত্বের গল্প এবার শহরের হোর্ডিংয়ে

এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে দুটি দল। প্রথম দলে রয়েছেন অভিষেক ঘোষ, অর্ক এবং মেঘালি। তাঁদের প্রিয় আড্ডার জায়গা দেশপ্রিয় পার্ক। অন্য বিজয়ী দলটি হল ক্রেগ ডি’সুজা, ডিলান এবং লরেঞ্জো। সাদার্ন অ্যাভিনিউয়ের একটি ক্যাফেতে একসঙ্গে কাটানো সময় তাঁদের স্মৃতির বিশেষ অংশ। দুই দলের সঙ্গেই দেখা করেন পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁদের পছন্দের আড্ডার জায়গাকে ঘিরে থাকা স্মৃতি, অভিজ্ঞতা এবং বন্ধুত্বের গল্প নিয়ে তাঁদের সঙ্গে কথোপকথনে অংশ নেন তিনি।

বিজয়ী দল দুটির ছবি ও গল্প কলকাতার বিভিন্ন হোর্ডিংয়ে জায়গা পাওয়ায় তাঁদের ব্যক্তিগত স্মৃতিও এবার শহরের পরিচিত দৃশ্যপটের অংশ হয়ে উঠছে। শুধু একটি ক্যাম্পেইন নয়, #AmstelAdda আসলে সেই সব বন্ধুত্বের প্রতি ভালবাসা ও রেসপেক্ট জানায়, যে বন্ধুত্ব কলকাতাকে আপন করে তোলে। আড্ডা শেষ হয়ে যাওয়ার পরেও যে ছোট ছোট মুহূর্ত, হাসি আর স্মৃতি আমাদের সঙ্গে থেকে যায়, এই উদ্যোগ সেই চিরন্তন অনুভূতিকেই উদযাপন করছে।

Previous post

মেয়ের জন্মদিনে শ্যুটিংয়ে ব্যস্ত কাঞ্চন, পায়েস রাঁধলেন শ্রীময়ী.. কৃষভির জন্য আর কী কী পরিকল্পনা?

Next post

Inspirational Story: পড়ুয়াদের দেন শরীরচর্চার পাঠ, কাজেও করে দেখালেন তিনি! পাওয়ারলিফটিং প্রতিযোগিতায় সোনা জয় শিক্ষিকার

Post Comment

You May Have Missed