একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
মুম্বই: ঘরোয়া ক্রিকেট ও আইপিলে ক্যাপ্টেন হিসেবে দুর্দান্ত পারফরম্য়ান্স। ব্যাট হাতেও ধারাবাহিক রান করে যাওয়া। যার ফলস্বরূপ তাঁকে ভারতের টি-টোয়েন্টি ফর্ম্য়াটে অধিনায়ক করা হয়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ক্য়াপ্টেন সূর্যকুমার যাদবকে ছাঁটাই করেই শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছিল। কিন্তু আয়ারল্যান্ড সিরিজে হার, ছবিটা যেন বদলে দিয়েছে আচমকাই। ইংল্যান্ডের বিরুদ্ধে আগামীকাল ১ জুলাই থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। আর সেই সিরিজের পরই কি নেতৃত্ব হারাতে চলেছেন শ্রেয়স?
বেলফাস্টে হওয়া দুটো টি-টোয়েন্টির প্রথম ম্য়াচটিতে ৩৪ রানে ও পরের ম্য়াচটি ১ রানে হেরে যেতে হয়েছিল ভারতীয় দলকে। প্রথমবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ হারতে হয়েছে ভারতকে। তিন মাস আগে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের এমন পারফরম্যান্স দেখার পর সত্যিই প্রশ্ন উঠতে শুরু হয়েছে। এমনকী ব্য়াট হাতেও শ্রেয়স রান পাননি, তাই তাঁর দিকেও আঙুল উঠছে। চার নম্বরে ব্যাট করতে নেমে ভারত অধিনায়ক দুটো ম্য়াচে মাত্র একটি বাউন্ডারি মারতে সক্ষম হন। প্রথম ম্যাচে মাত্র ৩ রান ও দ্বিতীয় ম্যাচে ১০ রান করেন। এই পরিস্থিতিতে ১ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত হতে চলা পাঁচটি টি-টোয়েন্টি শ্রেয়সের জন্যও অগ্নিপরীক্ষা হতে চলেছে।
সূত্রের খবর, আসন্ন ইংল্যান্ড সফরে শ্রেয়সের ব্যক্তিগত পারফরম্য়ান্সকেও আতস কাঁচের তলায় রাখা হবে। সেখানে যদি নির্বাচকদের মনে হয় যে শ্রেয়স ভাল পারফর্ম করতে পেরেছেন, তাহলেই একমাত্র অধিনায়ক হিসেবে তাঁকে রেখে দেওয়া হবে। নইলে কিন্তু শ্রেয়সকে নেতৃত্বভার হারাতে হতে পারে। আর সেক্ষেত্রে শুভমন গিলকে নিয়ে ভাবনা চিন্তা করা হতে পারে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে সুযোগ পাননি ভারতের টেস্ট ও ওয়ান ডে ফর্ম্য়াটের অধিনায়ক। কিন্তু টি-টোয়েন্টি ফর্ম্য়াটে আইপিএলে ধারাবাহিকভাবে রান করে গিয়েছেন গিল। এই পরিস্থিতিতে গিলকে আয়ারল্য়ান্ড ও ইংল্যান্ড সিরিজেও দলে না রাখার জন্য কোচ গৌতম গম্ভীরকেও সমালোচনার মধ্য়ে পড়তে হচ্ছিল। তাই গিলকে হয়ত টি-টোয়েন্টি ফর্ম্য়াটে খেলানোর ভাবনা চিন্তা করছে টিম ম্য়ানেজমেন্ট। ইংল্যান্ডের মাটিতে ওয়ান ডে সিরিজও খেলবে ভারত। সেই সিরিজে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে দেখা যাবে সেই সিরিজে।
FIFA World Cup 2026: মহাকাশে বিশ্বকাপের ফুটবল! ‘Trionda’ নিয়ে গবেষণা করছে NASA?



Post Comment