‘একটা কালো স্করপিও গাড়িতে করে…’, কালীঘাটের সভা থেকে চাঞ্চল্যকর অভিযোগ মমতার…

‘একটা কালো স্করপিও গাড়িতে করে…’, কালীঘাটের সভা থেকে চাঞ্চল্যকর অভিযোগ মমতার…

কলকাতা : ‘একটা কালো স্করপিও গাড়িতে করে কয়েকশো ক’টি টাকা এসেছে ভবানীপুরে ডিস্ট্রিবিউশনের জন্য।’ দ্বিতীয় দফার ভোটের আগে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন মমতা বন্দ্য়োপাধ্যায়। গতকাল কালীঘাট মোড়ের জনসভা থেকে এই সংক্রান্ত মন্তব্য করেন তিনি। এর পাশাপাশি একাধিক ইস্যুতে অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান।

মমতা বলেন, “বাংলার আকাশে ১০০টা প্লেন ঘুরছে, ২০০টা হেলিকপ্টার ঘুরছে। ১৯টা রাজ্য থেকে সবাই চলে এসেছেন। মানে চুনোপুঁটি থেকে রাঘব-বোয়াল। শুধু একা আসেননি। সঙ্গে দুই লক্ষ গট গট করা পুলিশ নিয়ে এসেছেন। যখন পহেলগাঁওয়ে মানুষ মারা যান, একটা সিকিউরিটি পাবেন না। যখন দুর্গাপুজো হয়, আমাদের সিকিউরিটি পাহারা দেবে। যখন খেলা হবে, আমাদের এখানকার লোকেরা পাহারা দেবে। যখন ভোট হবে, তখন ভোট লুঠ করার জন্য দিল্লি থেকে নিয়ে আসতে হবে, উত্তরপ্রদেশ থেকে নিয়ে আসতে হবে, বিহার থেকে নিয়ে আসতে হবে।”

এরপরেই সুর আরও চড়িয়ে তাঁর বক্তব্য, “ভবানীপুরেও ঢুকিয়েছে। বাস হাতেনাতে ধরেছে। ৭০ নম্বর ওয়ার্ডে। ওড়িশার বর্ডার দিয়ে লোক নিয়ে এসেছে। কাল ওড়িশার বর্ডার থেকে, আমি বলছি…সব অফিসার আমাদের বদলে দিয়েছে। আমার সময়ে যারা ছিলেন। একটা কালো স্করপিও গাড়িতে করে কয়েকশো ক’টি টাকা এসেছে ভবানীপুরে ডিস্ট্রিবিউশনের জন্য। চেতলায় এক জায়গায় ডিস্ট্রিবিউশন করেছে। তারা আমায় বলেছে। দিদি, আমরা টাকা নিয়ে নিয়েছি। কিন্তু, ভোট দেব না। সেটা আমরা শনাক্ত করতেও পেরেছি। শুনুন, ভাবনীপুরটা কিন্তু ভবানীপুর।”

এরপরই ফের একবার EVM নিয়ে সতর্কবার্তা দিয়ে তৃণমূলনেত্রী বলেন, “ইভিএম আমাদের এসব দিকে খারাপ করার চেষ্টা করবে। ইভিএম খারাপ হয়ে গেলে, সেই মেশিনে ভোট হবে না। তৃণমূলের জায়গাগুলো দেখে দেখে খারাপ মেশিন দেয়। লোককে হেনস্থা করার জন্য। যাতে মানুষকে আবার ঘুরে এসে ভোটটা দিতে হয়। ভোটটা তো দিতেই হবে। তার কারণ, SIR-এ দেখেছেন তো কীভাবে নাম কেটেছে। কত লাইনে দাঁড় করিয়েছে। এরপরে দাঁড়ালে NRC করে আপনার নাম বাদ দেবে। আমি থাকতে এসব করতে দেব না। কিন্তু আপনাদের ভোটার লিস্ট…বিএলও আপনাকে যে স্লিপ দিয়েছে, সেই স্লিপটার একটা করে জেরক্স কপি রেখে দেবেন। বুঝলেন কী বললাম ? ফর ফিউচার। যার যা ভোটার স্লিপ দেবে, বিএলও যেটা দিয়েছে গভর্নমেন্ট থেকে তার একটা করে কপি ভোট দিতে যাওয়ার আগে রেখে দেবেন।”

Post Comment

You May Have Missed