‘আগে ক্ষমা করে দিতে পারতাম…’, বিচ্ছেদের পরে সম্পর্ক নিয়ে অকপট মৌনী রায়!
কলকাতা: সদ্যই ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের কথা প্রকাশ্যে এনেছেন তিনি। চার বছরের বৈবাহিক সম্পর্কে ছিলেন, মৌনী রায় (Mouni Roy)। সূর্য নামবিয়ার (Suraj Nambiar)-এর সঙ্গে তাঁর দীর্ঘ প্রেম, তারপরে বিয়ে। নিজের সম্পর্কের কথা অবশ্য তেমন প্রকাশ্যে আনেননি মৌনী। বিয়ের ঠিক আগেরদিন, সোশ্যাল মিডিয়ায় স্বামীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ্যে এনেছিলেন মৌনী। এরপরে একেবারে রাজকীয়ভাবে বিয়ে করেছিলেন সূর্য আর মৌনী। সোশ্যাল মিডিয়ায় হামেশাই নিজেদের ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করে নিতেন মৌনী এবং সূর্য। তবে সেই ৪ বছরের সম্পর্কে বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।
সম্পর্ক নিয়ে অকপট মৌনী, দিলেন ক্ষমা করার বার্তা!
কিন্তু বিচ্ছেদের কথা প্রকাশ্যে আসার পরেই, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হয়েছেন মৌনী। এমনকি মৌনীর বন্ধু দিশা পাটানির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। বলা হয়েছে, মৌনী আর দিশা সমকামী, সেই কারণেই মৌনী আর দিশার সম্পর্ক ভেঙে গিয়েছে। তবে এই গুজব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মুখ খুলেছেন মৌনী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, দিশার সঙ্গে তাঁর বন্ধুত্বের বাইরে আর কোনও সম্পর্ক নেই। তবে সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে মৌনী বলেছেন, তিনি একটা অদ্ভুত মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। তাঁর কথায়, ‘আমি ছোটবেলায় খুব সহজে মানুষকে ক্ষমা করে দিতাম। আজও করে দিই। কিন্তু আমি কথাগুলো ভুলে যেতে পারি না। আমার মনে হয়, ব্যক্তিগত এবং আধ্যাত্মিক শান্তির জন্য, মানুষকে ক্ষমতা করে দেওয়াই একমাত্র পথ। এতেই একমাত্র মানসিক শান্তি পাওয়া যায়। ঈশ্বরই সব কিছু ভুলতে সাহায্য করবে আপনাকে।’
মৌনী বলেছেন, ‘তিনি কাউকে নিয়ে কোনও তিক্ততা, কোনও অভিযোগ রাখতে পছন্দ করেন না। এতে কেবল নিজের মানসিক অশান্তিই বাড়ে। যদি কোনও বিষয়কে ধরে বসে থাকা যায়, তাহলে আপনারই কষ্ট হবে। যে ব্যক্তি আপনাকে আঘাত করেছে, সে হয়তো সেই বিষয়টা নিয়ে ভাবছেই না… এদিকে আপনি কষ্ট পাচ্ছেন! আমার যত কষ্টই হোক না কেন.. যে আমায় আঘাত করেছে, তার হয়তো কিছুই যায় আসে না। তাই কোনও মানুষকে ক্ষমা করেই দেওয়া উচিত।’ ২০১৯ সালে দুবাইতে নিউ ইয়ার পার্টিতে এক বন্ধুর মাধ্যমে আলাপ হয়েছিল সূর্য আর মৌনীর। প্রায় ২ বছর প্রেম করার পরে, বিয়ে করেন সূর্য আর মৌনী। গোয়ায় বাঙালি এবং মালায়ালি রীতি-নীতি মেনে বিয়ে করেছিলেন তাঁরা। ৪ বছর পরে, এই সম্পর্কে ইতি টানলেন মৌনী আর সূর্য।
Jisshu Sengupta: যাদের যাদের যা যা বলার, ভালো-মন্দ বা অভিমানের কথা, বলে ফেলা খুব জরুরি



Post Comment