World`s Heaviest Gold Dress: বিশ্বের সবচেয়ে দামি পোশাক? দুবাই ফ্যাশন উইকে সোনার গাউন! দাম মাত্র ১০ কোটি…

World`s Heaviest Gold Dress: বিশ্বের সবচেয়ে দামি পোশাক? দুবাই ফ্যাশন উইকে সোনার গাউন! দাম মাত্র ১০ কোটি…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফ্যাশনের র‍্যাম্পে রাজকীয় চমক, দুবাই ফ্যাশন উইকে আত্মপ্রকাশ করল বিশ্বের সবচেয়ে ভারী ও ব্যয়বহুল সোনার গাউন। গাউনটির ওজন ১০.৩ কেজি, আর দাম প্রায় ₹৯.৫ কোটি টাকা।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:H-1B Visa Update: H-1B ভিসা নিয়ে বিশাল আপডেট, হাঁফ ছেড়ে বাঁচলেন ভারতীয় চাকরিজীবী-পড়ুয়ারা

এই ঐতিহাসিক গাউনটি ডিজাইন করেছেন লেবাননের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ইমান আলাজলান। গাউনটি সম্পূর্ণভাবে তৈরি হয়েছে ১৮ ক্যারেট খাঁটি সোনা দিয়ে। এতে ব্যবহার হয়েছে সোনার সূক্ষ্ম সুতো এবং হাতে বোনা  নকশা।

আন্তর্জাতিক মঞ্চে এই প্রথম এমন এক গাউন, যা একই সঙ্গে ইতিহাস, ঐতিহ্য আর স্টাইলের সংমিশ্রণ। ডিজাইনার জানান, ‘এটা শুধু একটি পোশাক নয়, বরং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও শিল্পকলার এক প্রতীক।’ গাউনটির ফ্লোরাল মোটিফ ও জ্যামিতিক ডিজাইনের জন্য উপস্থিত দর্শকদের মধ্যে উত্তেজনা একবারে তুঙ্গে। শুধু তাই নয়,এই গাউনটির নাম বর্তমানে গিনেস বুক অ্যফ ওয়ার্ল্ড রেকর্ডস়ে ধার্য করা হয়েছে।

আরও পড়ুন: Louvre Museum Theft: কিছু দূরেই ‘মোনালিসা’, মাত্র ৪ মিনিটের অপারেশনে ল্যুভর মিউজিয়াম থেকে লোপাট রত্নসামগ্রী-সহ ৮ অমূল্য জিনিস

ফ্যাশনের জগতে এই শিল্পকলাকে কেন্দ্র করে এখন বিশ্বের কেন্দ্রবিন্দুতে দুবাই।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)



Post Comment

You May Have Missed