West Bengal Weather Update: বুধবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা ! কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
দক্ষিণবঙ্গের আবহাওয়া
মূলত মেঘলা আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে এবং বাংলাদেশ সংলগ্ন জেলাতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। আজ, সোমবার ও আগামিকাল, মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস।
★আজ, সোমবার থেকে বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলাতে। বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
★মঙ্গলবার নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়া ও পুরুলিয়া জেলাতে। বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড়ো বাতাস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।
★বুধবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টি। বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।
★বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে; ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কোনও কোনও জায়গায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। শুধু উপরের জেলা নয়, নীচের দিকের জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
★সোমবার ভারী বৃষ্টি শুধুমাত্র কালিম্পং, মালদহ এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি।
★মঙ্গলবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলাতে।
★বুধবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
★বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
★শুক্রবার উত্তরবঙ্গের উপরের তিন জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
★শনিবার বৃষ্টি আরও বাড়বে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
Kolkata,West Bengal
July 28, 2025 3:14 PM IST



Post Comment