West Bengal news: মধ্যরাতে কিশোরকে কুপিয়ে খুনের চেষ্টা যুবকের! চাঞ্চল্য ভাতারে

West Bengal news: মধ্যরাতে কিশোরকে কুপিয়ে খুনের চেষ্টা যুবকের! চাঞ্চল্য ভাতারে

Last Updated:

West Bengal news: এমনিতে তাদের মধ্যে সুসম্পর্ক ছিল বলেই জানত সকলে। যুবকের কাছেই রাতে ঘুমোতে যেত নয় বছরের কিশোর। সেই কিশোরকেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টা করে ওই যুবক। পরে সেই অস্ত্র দিয়ে নিজেকেও ক্ষতবিক্ষত করে ওই যুবক।

মধ্যরাতে কিশোরকে খুনের চেষ্টা যুবকের! চাঞ্চল্য ভাতারে
মধ্যরাতে কিশোরকে খুনের চেষ্টা যুবকের! চাঞ্চল্য ভাতারে

রবিবার সকালে যুবকের বাড়ি থেকে গোঙানির শব্দ পায় স্থানীয়রা। তারা গিয়ে দেখেন যুবকের ঘরের মধ্যে জিনিসপত্র সব ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে এবং রক্তাক্ত অবস্থায় ওই নাবালক ও যুবক আর্তনাদ করছে। এরপরই স্থানীয় বাসিন্দারা ভাতার থানার পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ভাতার স্টেট জেনারেল হাসপাতালে পাঠায়। আঘাত গুরুতর হওয়ায় সেখান থেকে তাদের পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তাদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাবালকের বাবা-মা ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন। গ্রামের বাড়িতেই দাদুর কাছে থাকে নাবালক। প্রতিবেশী যুবকের সাথে সম্পর্ক ভালো হওয়ার সুবাদে নাবালক তার বাড়িতেই রাতে ঘুমাতে যেত। সেইমতো গত রাতেও সে যুবকের বাড়িতে ঘুমোতে গিয়েছিল। এরপরই আজ ভোর নাগাদ তাদের রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ তাদের উদ্ধার করে। ভাতার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

এক তদন্তকারী অফিসার জানান, ওই নাবালককে খুন করতে চেয়েছিল প্রতিবেশী যুবক। সেই কারণেই নাবালকের ওপর প্রাণঘাতী হামলা চালায় সে। নাবালকের পেটের দুপাশে সে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। এরপর নিজের গলায় সে ওই অস্ত্র দিয়ে আঘাত করে। তার দিকে সন্দেহের নজর এড়াতেই ওই যুবক এমনটি করে। প্রাথমিক তদন্তের পর এমনই ধারণা পুলিশের। তবে কী কারণে যুবক ওই নাবালককে খুন করতে চেয়েছিল সে ব্যাপারে এখনও নিশ্চিত নয় পুলিশ।

Post Comment

You May Have Missed