West Bengal Assembly Election 2026: বামফ্রন্টের বৈঠক ছেড়ে বেরিয়ে গেল ফরওয়ার্ড ব্লক! হঠাত্‍ হলটা কী?

West Bengal Assembly Election 2026: বামফ্রন্টের বৈঠক ছেড়ে বেরিয়ে গেল ফরওয়ার্ড ব্লক! হঠাত্‍ হলটা কী?

মৌমিতা চক্রবর্তী ও রাজীব চক্রবর্তী: ছাব্বিশে একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। ISF-র সঙ্গে তি জোট হবে? বামফ্রন্টে তীব্র মতবিরোধ। সিপিএমে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে রীতিমতো কথা কাটাকাটি! শেষে বৈঠক ছেড়ে বেরিয়েই গেলেন বামশরিক ফরওয়ার্ড ব্লকের নেতারা।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Mamata Banerjee: সুপ্রিম নির্দেশে কি মিলবে বকেয়া ডিএ? মুখ্যমন্ত্রী জানালেন…

বিধানসভা ভোটের আর বেশি দেরি নেই। ছাব্বিশের প্রস্তুতি শুরু করে দিয়েছে বামেরা। আসন সমঝোতা চূড়ান্ত করতে বৈঠকে বসেছিল বামফ্রন্টের শরিকরা। কবে? আজ, বৃহস্পতিবার।  কংগ্রেস যে এবার বামেদের সঙ্গে জোট করছে না, বৈঠক শুরুর আগেই সে খবর চলে আসে।  ISF-র সঙ্গে জোটে আবার রাজি নন ফরওয়ার্ড ব্লক নেতারা।

সূত্রের খবর, বৈঠকে ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায় বলেন, ‘এক রাহু(কংগ্রেস) গিয়েছে, আরও একটা(ISF) আছে। আমরা বামপন্থীরা শুধু লড়ব। এই করে করে তো শেষ হয়ে যাচ্ছে’। চুপ করে থাকেননি সিপিএমের রাজ্য় সম্পাদক মহম্মদ সেলিম। তিনি পালটা বলেন, ‘তাহলে অশোকবাবু(প্রয়াত ফরওয়ার্ড ব্লক নেতা অশোক ঘোষ) কেন পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন’? এরপরই মেজাজ হারান নরেন। বৈঠক না করেন বেরিয়ে যান তিনি।

এদিকে বামফ্রন্টের যখন এই অবস্থা, ছাব্বিশে ‘একলা চলো’ নীতি নিল কংগ্রেস। আজ, বৃহস্পতিবার দিল্লিতে ভোটমুখী পাঁচ রাজ্যের প্রদেশ সভাপতি ও নেতাদের সঙ্গে বৈঠকে বসেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বৈঠকে ছিলেন পশ্চিমবঙ্গ থেকে যোগ দিলেন সভাপতি শুভঙ্কর সরকার ও অধীর চৌধুরী।

বৈঠক শেষে অধীর বলেন, ‘২০১৬ সালে আমরা সিপিএমের সঙ্গে জোট বেঁধেছিলাম। সূর্যকান্তবাবু, আমরা মিলেমিশে করেছিলাম। প্রদীপ ভট্টাচার্য, আবদুল মান্নানকে মধ্যস্থতাকারী করে পাঠিয়েছিলাম’। জানান, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস ও AICC-র পশ্চিমবঙ্গে যা অবজার্ভাররা তারা সমীক্ষা করে দেখেছে  বাংলায় এক লড়া শ্রেয়। তাই তারা এক লড়ার সিদ্ধান্ত নিয়েছে। আমিও বলেছি, আপনারা যদি সবাই মিলে মনে করে এক লড়া যেতে পারে, আমিও এক লড়ব। আমরা তো এক লড়বই কংগ্রেস, আমি লড়ব কিনা, তার সিদ্ধান্ত নিইনি’।

এদিকে নিউটাউনে হোটেলের হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করেছে সেলিম। তা নিয়ে এখন কার্যত বিভাজন বামফ্রন্টে অন্দরে।  একাংশ সেলিমের পক্ষে, আর একটি অংশ বিপক্ষে। গতকাল, বুধবার দলের সম্পাদকমণ্ডলীর বৈঠকে একাধিক নেতা সেলিমকে জানিয়ে দেন, হুমায়ুনের সঙ্গে বৈঠক করা এবং তার যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তাতে ভাল বার্তা যায়নি।

আরও পড়ুন:  Mamata Banerjee: ‘কেন্দ্র ২ লক্ষ কোটি টাকা দেয়নি, তাও গর্ব করার মতো বাজেট করে দিলাম…’ 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)



Post Comment

You May Have Missed