West Bardhaman News: আলুর বদলে সিঙ্গারায় নারকেলের পুর, দুর্গাপুরে এই ঠেলাগাড়িতে রোজ বিকেলে হয় রেকর্ড ভিড়! কয়েক ঘণ্টাতেই সব সাবাড়
Last Updated:
West Bardhaman News: ছোট্ট একটা ঠেলা গাড়িতে এক দশকেরও বেশি সময় ধরে এই নারকেলের সিঙ্গারা বিক্রি হচ্ছে দুর্গাপুর স্টেশন সংলগ্ন একটি দোকানে। নারকেলের সঙ্গে পেঁয়াজকুচি, কাঁচা লঙ্কা এবং বাদামের মিশ্রণে তৈরি হয় সিঙ্গারার পুর।
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: আলু ছাড়া সিঙ্গারা! শুনেই মনে হচ্ছে না কোথাও যেন স্বাদের কমতি হবে। যদিও মাংসের পূর ভরা সিঙ্গারা, হালফিলের চাওমিনের পূর ভরা সিঙ্গারা বাজারে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে নারকেলের পুর সিঙ্গারার স্বাদ কখনও নিয়ে দেখেছেন? আসলে সচরাচর নারকেলের পুর ভরা সিঙ্গারার দেখা পাওয়া যায় না। তবে এই স্বাদ আপনি পেয়ে যাবেন দুর্গাপুরে এলেই।
ছোট্ট একটা ঠেলা গাড়িতে এক দশকেরও বেশি সময় ধরে এই নারকেলের সিঙ্গারা বিক্রি হচ্ছে এখানে। দুর্গাপুর স্টেশন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রয়েছে এই ছোট্ট দোকানটি। যদিও দোকান ঠিক নয়, একটি ঠেলাগাড়ি। আর প্রতিদিন বিকেলে এই দোকানে পাওয়া যায় নারকেলের পুর ভরা সিঙ্গারা। কয়েকশো পিস সিঙ্গারা মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বিক্রি হয়ে যায় ঝড়ের গতিতে। ব্যস্ত সময়ে ক্রেতাদের লাইন পড়ে যায় নারকেল সিঙ্গারা কেনার জন্য।
বর্তমান এখানে বিকেলে প্রতিদিন নানা রকমের তেলেভাজা পাওয়া যায়। তবে সুপারহিট আইটেম নারকেলের পুর ভরা সিঙ্গারা। নারকেলের সঙ্গে পেঁয়াজকুচি, কাঁচা লঙ্কা এবং বাদামের একটি মিশ্রণ তৈরি করা হয়। যা ব্যবহার করা সিঙ্গারার পুর হিসেবে। কড়া করে ভাজা হয় ডুবো তেলে। তাতেই কেল্লাফতে। এই সিঙ্গারার স্বাদ নিতে উপচে পড়ে ভিড়।
আগে পর্যন্ত পাঁচ টাকাতেই এই সিঙ্গারা বিক্রি হত। তবে কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় কিছুটা বেড়েছে দাম। কিন্তু ক্রেতাদের তাতে কিছু যায় আসে না। আগের মতই নারকেলের সিঙ্গারা স্বাদ নিতে ভিড় দেখা যায় প্রতিদিন। দুর্গাপুর পশ্চিম রেলগেটের কাছে বীরভানপুর যাওয়ার রাস্তার মুখেই আপনি দেখা পেয়ে যাবেন এই দোকানটির। যেখান থেকে আপনি গরম গরম নারকেল সিঙ্গারার স্বাদ উপভোগ করতে পারবেন।
Durgapur,Barddhaman,West Bengal
West Bardhaman News: আলুর বদলে সিঙ্গারায় নারকেলের পুর, দুর্গাপুরে এই ঠেলাগাড়িতে রোজ বিকেলে হয় রেকর্ড ভিড়! কয়েক ঘণ্টাতেই সব সাবাড়




Post Comment