Weekend Trip: শান্তিনিকেতন তো সকলেই যান কিন্তু এই জায়গাগুলি কখনও দেখেছেন কি ?
Last Updated:
Weekend Trip: বোলপুর-শান্তিনিকেতন বাঙালির এক প্রিয় স্থান। এখানে বেড়াতে যাওয়ার জন্য যাতায়াত, থাকার জায়গা, ছুটি ম্যানেজ সবই সহজে হয়ে যায়।
বীরভূম: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতন ভ্রমণের জন্য প্রত্যেকদিন দেশ ছাড়িয়ে বিদেশের বহু পর্যটক ছুটে আসেন। আর এই বোলপুর শান্তিনিকেতনে রয়েছে একাধিক ঘুরে দেখার জায়গা তবে পর্যটকেরা সেই সমস্ত জায়গার বিষয়ে এখনও জানেন না। রবীন্দ্র মিউজিয়াম থেকে বাইরের ক্যাম্পাস ঘুরে অথবা সোনাঝুরির হাট ঘুরে পর্যটকেরা বাড়ি ফিরে আসেন।
তবে এর বাইরেও রয়েছে আরও নানান দেখার জায়গা। তাহলে এবার জেনে নিন বিশ্বভারতীতে এসে কোন জায়গা গুলি ঘুরে দেখবেন। উত্তরায়ণ কমপ্লেক্স, রবীন্দ্র ভবন, কলাভবন, চিন্ময় ভবন, বিনয় ভবন, শান্তিনিকেতন ব্রহ্ম মন্দির, শাল বিজেড়া, উপাসনা গৃহ, কালোবাড়ি।
সেই বৌদ্ধ মূর্তি তো দেখলেন এবার সেখান থেকে আপনি আরও কিছুটা পায়ে হেঁটে গেলেই এমন এক গ্রামে প্রবেশ করবেন যেই গ্রামে ঢুকলে আর আপনার ফিরে আসতে মন চাইবে না। আপনি সেই গ্রামে গেলে দেখতে পাবেন প্রত্যেকটি মাটির বাড়িতে করা রয়েছে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের জীবন যাপনের বিভিন্ন কারুকার্য। মূলত আদিবাসী গ্রাম হিসেবে পরিচিত এটি। তাই এবার যদি আপনি বোলপুর শান্তিনিকেতন আসেন তাহলে এই সমস্ত জায়গাগুলি ঘুরতে একদম ভুলবেন না।
সৌভিক রায়
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
July 28, 2025 6:59 PM IST



Post Comment