US Woman Gets Life After Death: আট মিনিটের জন্য মারা গিয়েছিলেন! মৃত্যুর পর ঠিক কী হয়, বেঁচে এসে বললেন তিনি…

US Woman Gets Life After Death: আট মিনিটের জন্য মারা গিয়েছিলেন! মৃত্যুর পর ঠিক কী হয়, বেঁচে এসে বললেন তিনি…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মৃত্যু হয়েছে বলে ঘোষণা করে দিয়েছিলেন চিকিত্সক। কিন্তু টানা ৮ মিনিট পর থেকে জীবন ফিরে পেলেন এক মার্কিন তরুণী। প্রাণ ফিরে পেয়ে তিনি যা জানিয়েছেন তা নিয়ে হইচই পড়ে গিয়েছে। আমেরিকার কলোরাডো তরুণী ব্রিয়ানা লাফারটি তাঁর ‘মৃত্যু’-র ৮ মিনিট পর জীবন ফিরে পেয়েছেন। লাফারটি জানিয়েছেন, প্রাণহীন দেহের বাইরে ভাসছিলাম। এমন একটা জায়গায় ছিলাম যেখানে সময় বলে কিছুর অস্তিত্বই নেই। তেত্রিশ বছরের লাফারটি এমন একটি স্নায়বিক রোগে ভুগছিলেন যেখানে শরীর কোনও কাজই করে না। এই রোগটিকে বলা হচ্ছে myoclonus dystonia।

লাফারটি জানিয়েছেন তাঁর মনে আছে কেউ তাকে জিজ্ঞাসা করেছে আমি তৈরি কিনা। কিন্তু তার পরেই সবকিছু অন্ধকার হয়ে গেল। ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু লাফারটি জানিয়েছেন মৃত বলে ঘোষণা করা হলেও তাঁর সংজ্ঞা হারায়নি। 

সংবাদমাধ্য়মে লাফারটি জানিয়েছেন, মৃত্যু হচ্ছে এক ধরনের ধাঁধা। কারণ শরীরের মৃত্যু হলেও আত্মার মৃত্যু হয় না। আমাদের জ্ঞান ঠিক থাকে। মৃত্যুর পরই আমি শরীর থেকে আলাদা হয়ে যাই। আমি আমার পার্থিব শরীরটা দেখতে বা মনে করতে পারছিলাম না। আমি একেবারে স্থবির হয়ে গিয়েছিলাম। কিন্তু আমার জ্ঞান ছিল, সবকিছুই বুঝতে পারছিলাম। কোনও যন্ত্রণা অনুভব করছিলাম না। বিশাল এক শান্তির সাগরে যেন ডুবে ছিলাম। ওখানে সবকিছুই মুহূর্তের মধ্যে হয়ে যায়। কিন্তু তা মোটেই এলোমেলো ভাবে নয়।

আরও পড়ুন-বিধানসভায় অপারেশন সিঁদুর প্রসঙ্গ! ‘মিথ্যার আঁস্তাকুড়’, শুভেন্দুকে নিশানা মমতার..

আরও পড়ুন-মহাকুম্ভে পদপিষ্টে ঘটনায় ‘চাঞ্চল্যকর সত্যোদ্ঘাটন’! তৃণমূলের নিশানায় মোদী সরকার…

মৃত্যুর পর কী হয়

মৃত্য়ুর কাছাকাছি পৌঁছে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করা একেবারেই জটিল বিষয়। কিন্তু বিজ্ঞানীরা তা বুঝতে চাইছে বহুদিন ধরেই। ২০২২ সালের এক সমীক্ষায় উঠে এসেছিল যে মৃত্যুর আগের মুহূর্তে মানুষ জীবনের বহু ঘটনা চোখের সামনে দেখতে পায়। অনেকে বলেছেন পুরনো ঘটনাগুলি যেন তাদের চোখের সামনে ভেসে উঠছে।

গত মাসে কানাডার ক্যালগারি বিশ্বিবিদ্যালয়ের একদল বিজ্ঞানী বলেছেন, মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন তার দেহ থেকে এক অদৃশ্য় আভা বের হয়। মৃত্যুর পরই তা উধাও হয়ে যায়। এভাবেই জীবন্ত দেহের সঙ্গে মৃতদেহের পার্থক্য করা যায়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)



Previous post

বিশ্বকাপের বাছাইপর্বে জিতল ইতালি! রুদ্ধশ্বাস ম্যাচে ওয়েলসকে হারাল বেলজিয়াম

Next post

Post Office Recurring Deposit: পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে মাসে ১২০০০ টাকা জমা করলে ম্যাচিউরিটিতে কত টাকা পাওয়া যেতে পারে? দেখুন হিসেব

Post Comment

You May Have Missed