Turtle Rescue: রঙ অন্যরকম, দেখতেও কেমন…! নদিয়ায় চাষের জমিতে বিরল কচ্ছপ, অবাক চাষি, তারপর যা করলেন
Last Updated:
Turtle Rescue: চাষের জমিতে মিলল এক বিরল প্রজাতির কচ্ছপ। প্রাণীটি বিরল ও সংরক্ষণযোগ্য বলেই সন্দেহ হয়।
নদিয়া: শান্তিপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের স্টিমারঘাট এলাকায় চাষের জমিতে মিলল এক বিরল প্রজাতির কচ্ছপ। স্থানীয় চাষি উজ্জ্বল প্রামাণিক চাষের কাজ করার সময় আচমকাই তার চোখে পড়ে অচেনা ধরনের একটি কচ্ছপ। প্রাণীটি বিরল ও সংরক্ষণযোগ্য বলেই সন্দেহ হয় তার।
উজ্জ্বল প্রামাণিক জানান, “আমি কচ্ছপটিকে দেখে বুঝতে পারি এটা সাধারণ প্রজাতির নয়। তাই আমি কোনও ঝুঁকি নিইনি, বন দফতরকে খবর দিই। তারাই এসে নিয়ে যায়। আমার মনে হয়, আমরা সাধারণ মানুষ যদি এভাবে সচেতন থাকি, তাহলে প্রকৃতি ও পরিবেশ রক্ষা সম্ভব।” তিনি আরও বলেন, “এই ধরনের বিরল বা অচেনা প্রাণী দেখলে নিজেরা কিছু না করে সঙ্গে সঙ্গে বন দফতরকে জানান। এতে প্রাণীও বাঁচে, পরিবেশও রক্ষা পায়।”
বন দফতরের সূত্রে জানা গেছে, কচ্ছপটি একটি বিলুপ্তপ্রায় প্রজাতির হতে পারে এবং সেটি পরীক্ষার জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে। চাষি উজ্জ্বল প্রামাণিকের এই দায়িত্বপূর্ণ পদক্ষেপের জন্য বন দফতর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
Mainak Debnath
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
July 14, 2025 5:28 PM IST



Post Comment