Trump’s 250% Tariff on India: অবিশ্বাস্য! ২৫০ শতাংশ মার্কিন শুল্ক? কেন ভারতের উপর এমন ভয়ংকর শুল্কবোমা-আক্রমণ ট্রাম্পের?

Trump’s 250% Tariff on India: অবিশ্বাস্য! ২৫০ শতাংশ মার্কিন শুল্ক? কেন ভারতের উপর এমন ভয়ংকর শুল্কবোমা-আক্রমণ ট্রাম্পের?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সংঘাত (conflict between India Pkistan) বন্ধ না করলে ভারত-পাকিস্তানের উপর ২৫০ শতাংশ শুল্ক (250% Tariff on India and Pakistan) আরোপের হুমকি দিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)। বুধবার দক্ষিণ কোরিয়ায় এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) শীর্ষ সম্মেলনে এমনই দাবি করেন ট্রাম্প।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Digha Bus Accident: দীঘা ঢোকার আগেই ভয়ংকর বাস দুর্ঘটনা! ৫০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস, পড়ল পাশের গর্তে…

হুমকি

মে মাসের সংঘাতের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, আপনারা যদি ভারত ও পাকিস্তানের দিকে তাকান…দেখবেন, তখন তারা সংঘাতের দিকে এগোচ্ছিল। দুই প্রতিবেশীর ওই সংঘাতে সাতটি বিমান বিধ্বস্ত হয়েছিল বলে মন্তব্য করেন ট্রাম্প।
ট্রাম্প দাবি করেন, সংঘাত বন্ধ করতে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের নেতাদের ফোন করেছিলেন। বলেছিলেন, সংঘাত বন্ধ করতে সম্মত না হলে তিনি তাঁদের সঙ্গে ব্যবসা বন্ধ করে দেবেন এবং বড় ধরনের শুল্ক আরোপ করবেন। ট্রাম্প বলেন, আমি বলেছিলাম, আমি উভয় দেশের উপরই ২৫০ শতাংশ করে শুল্ক আরোপ করব আমি। এর মানে হল, আপনি কখনও ব্যবসা করতে পারবেন না…এর মধ্য দিয়ে আমি এই কথাটা সুন্দর করে বলেছিলাম, আমরা আপনাদের সঙ্গে ব্যবসা করতে চাই না! ট্রাম্পের কথায় শ্রোতারা বিপুল হাততালি দেন।

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন!

ট্রাম্প আগেও একই ধরনের দাবি করেছিলেন। তবে ভারত তা খারিজ দিয়েছে। এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, গত জুনে ট্রাম্পের সঙ্গে ফোনালাপে মোদী বলেছিলেন, চার দিনের সংঘাতের সময় মার্কিন যুক্তরাষ্ট্র-ভারতের মধ্যে বাণিজ্য বা মার্কিন মধ্যস্থতা নিয়ে কোনো আলোচনা হয়নি।
দিল্লি বারবার বলে আসছে, পাকিস্তানের অনুরোধে মে মাসের সংঘাত বন্ধ হয়েছিল। অর্থাৎ এতে যুক্তরাষ্ট্র বা তৃতীয় কোনো পক্ষের ভূমিকা ছিল না। কিন্তু সংঘাত বন্ধে মধ্যস্থতা করায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছে ইসলামাবাদ। শুধু তা-ই নয়, সংঘাত বন্ধ করায় ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্যও মনোনয়নয় দিয়েছে পাকিস্তান।

এপেক শীর্ষ সম্মেলনে ট্রাম্প 

তবে এপেক শীর্ষ সম্মেলনে ট্রাম্প জানান, উভয় পক্ষই প্রথমে তাঁর অস্ত্রবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছিল। তবে পরে তারা দুজনেই রাজি হয়। ট্রাম্প বলেন, তারা উভয়ে বলেছিল, না। আমাদের লড়াই চালিয়ে যেতে দিন। কিন্তু দুদিন পরে তারা ফোন করে করল। সংঘাত বন্ধ করল। পরবর্তী সময়ে ট্রাম্প প্রশাসন ভারতের কিছু পণ্যের উপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে। রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার অভিযোগে দিল্লির উপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করে আমেরিকা।

আরও পড়ুন: U.S. Nuclear Weapons: পরমাণু-ড্রোন নিয়ে রাশিয়ার উপর ভয়ংকর খাপ্পা ট্রাম্প! চোয়ালশক্ত পুতিনের চোখ চোখে রেখে শেষে পরমাণু বোমা ফেলেই…

ভারত-পাকিস্তান

প্রাথমিকভাবে পাকিস্তানের উপর ২৯ শতাংশ শুল্ক আরোপ করা হলেও পরে তা ১৯ শতাংশে নামিয়ে আনা হয়েছিল। ২২ এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হন। ভারত দাবি করেছিল, এই হামলার সঙ্গে পাকিস্তান যুক্ত। কিন্তু পাকিস্তান তা প্রত্যাখ্যান করে। ওই হামলার জেরে উভয় দেশের মধ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পায়। ৭ মে পাকিস্তানের বিভিন্ন নিশানায় বিমান হামলা চালায় ভারত। পাকিস্তানও জবাব দেয়। চার দিনের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ১০ মে উভয় দেশ অস্ত্রবিরতিতে সম্মত হয়েছিল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)



Previous post

আফগান সীমান্তে পাকিস্তানি সেনার কনভয় উড়ল, প্রাণ গেল ক্যাপ্টেন-সহ ৬ জনের, নেপথ্য়ে পাক-তালিবান

Next post

Success Story: প্রথমে টিউশন, তারপর ইউটিউব, আর এখন…সাড়া ফেলে দিয়েছেন দাঁতনের যুবক! শিক্ষকতা করেই রোজগার লক্ষ লক্ষ, কীভাবে?

Post Comment

You May Have Missed