Train Accident: হঠাৎই ধাক্কা, লাইন থেকে সজোরে ছিটকে পড়ল আস্ত ট্রেন! দুপাশে গভীর জঙ্গল! ঝড়বৃষ্টিধস? ১০০ যাত্রী…

Train Accident: হঠাৎই ধাক্কা, লাইন থেকে সজোরে ছিটকে পড়ল আস্ত ট্রেন! দুপাশে গভীর জঙ্গল! ঝড়বৃষ্টিধস? ১০০ যাত্রী…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জঙ্গলের মধ্যে সহসাই লাইনচ্যুত হল ট্রেন। আঁতকে উঠলেন যাত্রীরা। কোথায় ঘটল? জার্মানিতে (Germany)। জার্মানিতে একটি প্যাসেঞ্জার ট্রেন (passenger train) লাইনচ্যুত হল। এই ঘটনায় ৩ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন।

৫০ আহত, কত মৃত্যু?

দক্ষিণ-পশ্চিম জার্মানিতে একটি আঞ্চলিক যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে তিনজন নিহত এবং একাধিক আহত হয়েছেন। প্রায় ১০০ জন যাত্রী নিয়ে ট্রেনটি রবিবার সন্ধে ৬টা ১০ মিনিটে বাডেন-ওয়ার্টেমবার্গের রিডলিঙ্গেনের কাছে একটি বনাঞ্চলে লাইনচ্যুত হয়। প্রাথমিকভাবে পুলিস চারটি মৃত্যুর খবর দিলেও পরে তা সংশোধন করে তিনজনে দাঁড়ায়। যদিও পরে কর্তৃপক্ষ আহতদের সঠিক সংখ্যা জানায়নি। একটি ট্যাবলয়েড ৫০ জন আহতের কথা উল্লেখ করেছে।

আরও পড়ুন: Long king Cobra: আমগাছের মগডালে ১৩ ফুট লম্বা কিং কোবরা! উদ্ধার করতে বন দফতরের কর্মীরা সাপটির সামনে যেতেই ঘটে গেল…

ট্রেন চলাচল স্থগিত

জার্মান রেল অপারেটর হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে যে, অজানা কারণে দুটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং রুটের ৪০ কিলোমিটার অংশে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। জার্মানির সংবাদমাধ্যম জানিয়েছে, এই অঞ্চলে তীব্র ঝড়ের কারণে ভূমিধসের ফলে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। ট্রেনটি সিগমারিনঞ্জেন থেকে উলমের দিকে যাচ্ছিল। ফুটেজে উল্টে যাওয়া ট্রেনের বগি দেখা গিয়েছে। দেখা গিয়েছে, হেলিকপ্টার আহতদের হাসপাতালে নিয়ে যাচ্ছে। 

ট্রেনরুটের সমালোচনা

জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ দুর্ঘটনায় মৃতদের জন্য শোক প্রকাশ করেছেন।  জরুরি পরিষেবাগুলির জন্য সহায়তার আশ্বাস দিয়েছেন। এই ঘটনার জেরে জার্মানির ট্রেন পরিকাঠামোর প্রাচীনতার সমালোচনাও করা হয়েছে। এখানে প্রায়শই ট্রেনের আসতে বিলম্ব ঘটে, এবং প্রযুক্তিগত সমস্যা ঘটে। তবে সরকার আধুনিকীকরণে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। 

আরও পড়ুন: Death from Stampede at Temple: বিদ্যুৎস্পৃষ্ট মন্দিরচত্বরে আতঙ্কে শ্বাসরোধী হুড়োহুড়ি! আহত বহু, মৃত্যু… শোকের সোমে হনুমানই কি…

জার্মানিতে অতীতেএকাধিক রেল দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ২০২২ সালের একটি লাইনচ্যুত হওয়ার ঘটনায় চারজন মারা গিয়েছিলেন। ১৯৯৮ সালের সবচেয়ে মারাত্মক দুর্ঘটনায় ১০১ জন নিহত হয়েছিলেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 



Post Comment

You May Have Missed