Susmita Chatterjee: বাংলাদেশে ‘রাক্ষস’! শ্রীলঙ্কার সৈকতে ঢাকাই নায়কের কাছাকাছি টলিউডের সুস্মিতা, লহ গৌরাঙ্গের নাম রে…

Susmita Chatterjee: বাংলাদেশে ‘রাক্ষস’! শ্রীলঙ্কার সৈকতে ঢাকাই নায়কের কাছাকাছি টলিউডের সুস্মিতা, লহ গৌরাঙ্গের নাম রে…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) ছবি লহ গৌরাঙ্গের নাম রে। এই ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সুস্মিতা চট্টোপাধ্যায় (Susmita Chatterjee)। কিন্তু ছবি রিলিজের পর প্রচারে দেখা যাচ্ছে না অভিনেত্রীকে। কোথায় গেলেন তিনি? খোঁজ পাওয়া গেল শ্রীলঙ্কায়। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Debolinaa Nandy: ‘দেবলীনাকে খুব মারধর করত, কিন্তু ও বেরিয়ে আসতে চায়নি! বলত, ইন্ডাস্ট্রির মেয়েরা খারাপ দাগিয়ে লোকে নিন্দে করবে…’

ঈদুল ফিতরে বাংলাদেশের বড়পর্দায় বড় ধামাকা দিতে আসছেন বাংলাদেশের হার্টথ্রব অভিনেতা সিয়াম আহমেদ (Siam Ahmed)। রোমাঞ্চ আর রহস্যে ঘেরা তাঁর নতুন সিনেমা ‘রাক্ষস’ মুক্তির আগেই বাংলাদেশে টক অফ দ্য টাউন। ‘বরবাদ’ খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় সিনেমাটির শুটিং এবার শুরু হয়েছে বিদেশের মাটিতে। সম্প্রতি বাংলাদেশ শুরু হয়েছিল শ্যুটিং, কিন্তু সেখানকার পরিস্থিতিতে শ্যুটিং করা সম্ভব না হওয়ায় তাঁরা পাড়ি দিয়েছেন শ্রীলঙ্কায়। 

শ্রীলঙ্কায় শুরু হয়েছে সিনেমার শ্যুটিং। এই ছবিতে সিয়ামের সঙ্গে দেখা যাবে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়কে। জানা গেছে, শ্রীলঙ্কায় টানা দুই সপ্তাহ চলবে সিনেমাটির অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দৃশ্য ও গানের শ্যুটিং চলবে। এর আগে গত মাসে ঢাকায় সিনেমাটির প্রাথমিক কাজ শুরু হয়েছিল। 

আরও পড়ুন- Tithi Basu on Debolinaa Nandy: “পাইলট হলেই ভদ্রলোক হওয়া যায় না”, দেবলীনার পাশে দাঁড়িয়ে প্রবাহকে বিঁধলেন তিথি বসু…

‘রাক্ষস’ সিনেমার মাধ্যমে বাংলাদেশে অভিষেক হতে চলেছে টলিউডের সুস্মিতার। ২০২১ সালে অনিন্দ্য চ্যাটার্জির ‘প্রেম-টেম’ দিয়ে টলিউডে যাত্রা শুরু করা এই অভিনেত্রী ইতিমধ্যেই ‘চেঙ্গিজ’ ও ‘মানুষ’-এর মতো বড় বাজেটের ছবিতে দেখা গেছে অভিনেত্রীকে। এবার সিয়ামের বিপরীতে তাঁর রসায়ন দেখার অপেক্ষায় দুই বাংলার দর্শক।

শ্রীলঙ্কার শিডিউল শেষ করে ইউনিট আবার ঢাকায় ফিরবে। এরপর বাকি অংশের শুটিং এবং পোস্ট প্রোডাকশনের কাজ দ্রুত শেষ করার পরিকল্পনা রয়েছে পরিচালকের। সব ঠিক থাকলে ২০২৬ সালের ঈদুল ফিতরের বড় পর্দায় মুক্তি পাবে এই প্রতীক্ষিত সিনেমাটি। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)



Previous post

Gold and Silver Price Prediction: ২০২৬ সালে রুপোতে বিনিয়োগ করা উচিত না কি সোনার দিকে ঝুঁকতে হবে? রেকর্ড লাভের পর কী হতে চলেছে আগেভাগে জেনে নিন

Next post

‘ছাব্বিশের নির্বাচনে ৫০ অবধিও যাবে না তৃণমূল..’, অভিষেকের ‘২৫০’ টার্গেটের পাল্টা সুকান্ত

Post Comment

You May Have Missed