Snake Inside Pant: WATCH | প্যান্টের ভিতর থেকে উঁকি মারছে সাপ! পাবলিক প্লেসে অন্তর্বাস পরে দাঁড়িয়ে যুবক, শেষে…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্যান্টের ভিতরে সাপ! এটা কল্পনা করলেই হাড়হিম হয়ে যাওয়ার জোগাড় হয়। ভাবলেই গা শিউরে ওঠে! আর এটাই কিনা বাস্তবে ঘটেছে এক যুবকের সঙ্গে!শেষে জনসমক্ষে অন্তর্বাস পরে দাঁড়িয়ে রইলেন তরুণ! আর অন্তর্বাস পরা অবস্থায় তরুণকে দাঁড় করিয়ে প্যান্টের ভিতর থেকে বের করা হল ভয়ংকর সরীসৃপকে।
ইতিমধ্যেই এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিয়োয় দেখা যাচ্ছে নীল রঙের অন্তর্বাস পরা তরুণ কার্যত অর্ধউলঙ্গ অবস্থায় কোনও একটি পাবলিক প্লেসে দাঁড়িয়ে রয়েছে। প্যান্টটা গোড়ালির কাছে নামানো। ভাঁজ করা সেই প্যান্টের ভিতর থেকে উঁকি মারছে একটি সাপের মাথা। আর আরও ২ জন তরুণ তাঁর প্যান্টের ভিতর থেকে সেই সাপটিকে বের করার চেষ্টায়…
কিন্তু ধরতে গেলেই সে হয় ছোবল মারতে আসে, নয়তো প্যান্টের ভিতর আবার গুটিয়ে লুকিয়ে পড়ে। এদিকে তখন ভয়ে কাঠ অবস্থা ওই তরুণের। প্রাণপাখি উড়ে যাওয়ার জোগাড়। শেষে অনেক কসরত করে ওই সাপটিকে প্যান্টের ভিতর থেকে টেনে বের করেন ২ যুবক। ভিডিয়োয় দেখা যাচ্ছে, প্যান্টের ভিতর থেকে টেনে বের করা হচ্ছে সাদা রঙের লম্বা জ্যান্ত সাপ!
কিন্তু প্রশ্ন হচ্ছে, প্যান্টের ভিতরে সাপ ঢুকল কী করে? যদিও তার উত্তর অজানা। ওই যুবক প্রাণে রক্ষা পেয়েছেন, সেটাই বড় কথা।
আরও পড়ুন, Cyclone Alert: মন্থাতেই শেষ নয় বিপদ! ধেয়ে আসছে আরও এক ঘূর্ণিঝড়? যার অভিমুখ…
আরও পড়ুন, Gold, Silver Rate Today: একলাফে আরও অনেকটা কমল হলুদ ধাতু! কলকাতায় গয়নার সোনার ১০ গ্রামের দাম কমে হল…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)



Post Comment