SIR in Bengal: SIR-এ বাড়তি সময়! স্বীকার করতে হল তো যে, আমরাই ঠিক ছিলাম? কমিশনকে কটাক্ষ তৃণমূলের..

SIR in Bengal: SIR-এ বাড়তি সময়! স্বীকার করতে হল তো যে, আমরাই ঠিক ছিলাম? কমিশনকে কটাক্ষ তৃণমূলের..

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: SIR-র বাড়তি সময়! ‘তাহলে স্বীকার করা হল যে, প্রক্রিয়াটা যে সময়সীমা বাধা হয়েছিল, সেটা ঠিক নয়’, নির্বাচন কমিশনকে কটাক্ষ করল তৃণমূল। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বললেন, ‘তৃণমূল কংগ্রেস সঠিক কথা বলেছে, প্রকারান্তে স্বীকার করা হল তো নাকি’! 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Raj Bhavan Name Change: ইতিহাসে পরিবর্তন! রাজভবন এবার থেকে ‘লোকভবন’…কেন এই নাম বদল?

চন্দ্রিমা বলেন, ‘জাতীয় নির্বাচন কমিশন রাতের অন্ধকারে এই সময়সীমা পালটে দিল। এটা কি হল তাহলে? চল্লিশের জনের উপরে যে মারা গেল, তার দায় কে নেবে? হাতে রক্ত কার লেগে? স্বীকার তো করে নেওয়া হল, সময়সীমা বাড়িয়ে যে দায়টা তাদেরই ছিল। তাহলে এর উত্তরটা কে দেবে, এতজন মানুষকে যে আমরা হারালাম।  প্রান্তিক মানুষ আতঙ্কে শিকার হয়েছে। কখনও বাংলাদেশে চলে যাবে। বাংলাদেশের মানুষ। সীমান্তবর্তী এলাকা যেন খালি আমাদের বাংলায়। আর কোথাও নয়। আর কখনও রোহিঙ্গা! নানারকম বলা, মানুষকে আতঙ্কের মধ্যে ফেলা’।

চন্দ্রিমার দাবি,  ‘আমরা বারবার বসেছিলাম, এইরকম কর না। এইরকম করা যায় না। তখন কর্ণপাত করেনি। পরে কিন্তু বুঝেছে, ভুলটা স্বীকার করল’। বলেন,  ‘যখন বিরোধী দলনেতা-সহ বিরোধীরা বলছে, ১ কোটি বাদ যাবে। কখনও বলছে, আট দফায় এবার নির্বাচন হবে না। ২-৩ দফায় হবে। এরা জানছে কী করে বলুন তো। নির্বাচন কমিশন নাকি স্বায়ত্ত্বশাসিত সংস্থা। তাহলে কি এবার জাতীয় নির্বাচন কমিশন নয়, এরা আসলে ভারতীয় জনতা পার্টির নির্বাচন কমিশন। তাদের সঙ্গে কথাবার্তা বলেই এসব হয় নাকি! আমরা প্রশ্ন করতে চাই, এর দায়কে কে নেবে। মৃত্যুর দায় কে নেবে? বিশৃঙ্খলার দায় কে নেবে? কী করতে চেয়েছিলেন আসলে। চুপচাপ ভাববেন বাপ! মানুষের কাছে চাইতে হবে মাফ, হাতজোড় করে। তৃণমূলের যা বলে, সঠিক কথা বলে’।

ঘটনাটি ঠিক কী? রাজ্যে  SIR এখন শেষপর্যায়ে। ফর্ম জমা নেওয়া শেষ দিন ছিল ৪ ডিসেম্বর। তারপর ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের করার কথা ছিল।  কিন্তু দিনক্ষণ সব বদলে গেল।  ৪ ডিসেম্বর নয়, ফর্ম জমা নেওয়ার সময়সীমা বাড়িয়ে করা হল ১১ ডিসেম্বর। আর  ৯ ডিসেম্বরের বদলে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৬ ডিসেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা? ১৪ ফেব্রুয়ারি। আগে ছিল ৭ ফেব্রুয়ারি।

আরও পড়ুন:  Civic Volunteer Arrested: পুলিসে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, তদন্তে নেমে চোখ কপালে উঠল…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)



Previous post

WhatsApp sim linking: WhatsApp ব্যবহার করলে বাধ্যতামূলক সিম লিঙ্কিং, ছ’ঘণ্টা পর পর হবে লগ আউট! বড় সিদ্ধান্ত কেন্দ্রের

Next post

আখতার আলিকেই অভিযুক্ত দেখিয়ে CBI-র চার্জশিট, RG কর দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনিই !

Post Comment

You May Have Missed