Siliguri News: অল্প জমিতেই ফলনের বাড়বাড়ন্ত, লাভের অঙ্ক ‘দ্বিগুণ’! কীভাবে সম্ভব জানেন?
Last Updated:
একই জমিতে পাট ও ঢেঁড়স চাষ এখন জনপ্রিয় হয়ে উঠেছে। লাভের মুখ দেখছে উত্তরবঙ্গের কৃষকরা।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্যঃ উত্তরবঙ্গের ছোট ছোট জমি এখন হয়ে উঠছে লাভজনক ফসলের ক্ষেত। দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া, মাটিগাড়া ও নকশালবাড়ি এলাকায় দেখা যাচ্ছে কৃষিকাজের এক নতুন ধারা। অল্প জমিতে একসঙ্গে একাধিক ফসল ফলানো হচ্ছে।
মূলত রেড লেডি পাপাইয়া, ড্রাগন ফল ও স্ট্রবেরি চাষ করে স্বনির্ভরতার পথে হাঁটছেন অনেক কৃষক। পাশাপাশি মৌসুমি চাষে যোগ দিচ্ছেন বিপুল সংখ্যক চাষি। লাল শাক, পাট শাক-সহ নানা ধরনের সবজি একসঙ্গে ফলিয়ে বাজারে পৌঁছে দিচ্ছেন তাঁরা।
অল্প জমিতে একসঙ্গে একাধিক ফসল ফলানোর এই নতুন পদ্ধতি উত্তরবঙ্গের কৃষকদের জন্য আশার আলো হয়ে উঠেছে। মৌসুমি সবজি থেকে শুরু করে বিদেশি ফল, সবই এখন স্থানীয় জমিতে ফলছে। আর সেই সঙ্গে বাড়ছে আয়ের সুযোগ। বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ও প্রশিক্ষণ সহযোগিতায় কৃষকেরা শুধু আর্থিকভাবে লাভবান হচ্ছেন তাই না, বরং কৃষিকাজে আত্মবিশ্বাসও ফিরে পাচ্ছেন তাঁরা। এই ধারা যদি অব্যাহত থাকে, তবে উত্তরবঙ্গের গ্রামীণ অর্থনীতি আগামী দিনে আরও মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে যাবে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
August 15, 2025 2:48 PM IST



Post Comment