Sarfaraz Khan: ৬,৪,৬,৪,৬,৪! বিশ্বের ১ নম্বর ব্যাটারের বোলিং ক্লাস নিয়ে দেশের ব্রাত্যজনের ভয়াবহ বিস্ফোরণ

Sarfaraz Khan: ৬,৪,৬,৪,৬,৪! বিশ্বের ১ নম্বর ব্যাটারের বোলিং ক্লাস নিয়ে দেশের ব্রাত্যজনের ভয়াবহ বিস্ফোরণ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গতবছর নভেম্বরের পর থেকে আর তাঁকে নিয়ে জাতীয় দলের নির্বাচকরা মাথা ঘামাননি। কেউ কেউ আবার চেহারার খোঁটা দিতেও দুবার ভাবেননি। ৬ টেস্টে ৩৭১ রান করা মুম্বইয়ের বিধ্বংসী ব্যাটারের নাম সরফরাজ নৌশাদ খান (Sarfaraz Naushad Khan)। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক অভিষেক আর সেই বছর নভেম্বরেই ছেদ! নির্বাচকরা যতই তাঁকে ব্রাত্যজন করে রাখুন না কেন, ২৮ বছরের ক্রিকেটার ধারাবাহিক ভাবে ঘরোয়া ক্রিকেটে রাজ করছেন।

Add Zee News as a Preferred Source

আগুনে ফর্মে সরফরাজ খান

চলতি বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy )সরফরাজ রয়েছেন আগুনে ফর্মে। গত ৩১ ডিসেম্বর সরফরাজ ৯ চার ১৪ ছয়ে ৭৫ বলে ১৭৫ রান করে শিরোনামে এসেছিলেন। গোয়ার বিরুদ্ধে বছরের শেষটা করেছিলেন, আর সেই চেনা ছন্দেই বছরের শুরু করলেন পঞ্জাবের বিরুদ্ধে। ৮ জানুয়ারি, বৃহস্পতিবার জয়পুরিয়া বিদ্যালয় মাঠে, মুম্বইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফির এলিট গ্রুপ সি ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে সরফরাজ দেখালেন তাঁর জলওয়া।

আরও পড়ুন: ৫০ ওভারে ৭৫ বলে ১৭৫! কসাইরূপী সরফরাজের হয়ে সওয়াল অশ্বিনের…

পঞ্জাব বনাম মুম্বই

এদিন টস জিতে শ্রেয়স আইয়ারের মুম্বই বল করার সিদ্ধান্ত নেন অভিষেক শর্মার পঞ্জাবের বিরুদ্ধে। পঞ্জাবের ২১৬ রান তাড়া করতে নেমে মুম্বই তিনে পাঠিয়েছিল সরফরাজকে। মায়াঙ্ক মারকাণ্ডের বলে এলবিডব্লিউ হয়ে ফেরার আগে সরফরাজ ২০ বলে ৬২ রানের ইনিংস খেললেন। তাঁর ভয়াবহ বিস্ফোরণে ছিল ৭ চার ও ৫ ছয়। আর ব্যাট করলেন ৩১০.০০-র স্ট্রাইক রেটে। ১৫ বলে এদিন করেছেন অর্ধ-শতরান। বিজয় হাজারে ট্রফিতে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড করে ইতিহাস লিখলেন সরফরাজ। এর আগে এই রেকর্ড ছিল বরোদার অতীত শেঠের। তিনি ১৬ বলে ৫০ করেছিলেন।

সরফরাজের বেদম প্রহার

সরফরাজের ইনিংসের হাইলাইট হয়ে থাকবে মুম্বইয়ের ইনিংসের ১৩ নম্বর ওভারটি। বল করতে এসেছিলেন বিশ্বের ১ নম্বর টি-২০আই ব্যাটার অধিনাক অভিষেক। তাঁর বোলিংয়ের ক্লাস নিয়ে এক ওভারে ৩০ রান তোলেন সরফরাজ। অভিষেককে পিটিয়ে ছাতু করে দিয়েছিলেন। অভিষেককে স্বাগত জানিয়ে প্রথম বলেই ছক্কা হাঁকান সরফরাজ, দ্বিতীয় বলে মারেন চার ও তৃতীয় বলে ফের ছয়! শেষ তিন ডেলিভারি যথাক্রমে- ৪,৬,৪! সরফরাজের এই ইনিংস যদিও দাম পায়নি। কারণ শ্রেয়সরা রান তাড়া করতে নেমে ২১৫ রানই করতে পেরেছিলেন। অভিষেকরা জেতেন মাত্র একটি রানেই। সরফরাজের ইনিংস দাম না পেলেও, তাঁর ব্যাট-শাসন কোথাও নির্বাচকদের আবারও বড় বার্তাই দিল।

আরও পড়ুন: মাথায় আকাশ ভেঙে পড়ল ভারতের, বিশ্বকাপের আগেই আচমকা অণ্ডকোষে অস্ত্রোপচার! ছিটকে দিল নক্ষত্র ব্যাটারকে…
 

তিনি নাকি ‘টেস্ট স্পেশ্যালিস্ট’?

সরফরাজ নাকি  ‘টেস্ট স্পেশ্যালিস্ট’? এই অপপ্রচার-এর বারবার কড়া জবাব দিচ্ছেন তিনি। দেশের প্রাক্তন বিশ্বকাপজয়ী তারকা দিলীপ বেঙ্গসরকার, এবার সরফরাজকে উপেক্ষা করায় বোমা ফাটালেন। এক সর্বভারতীয় মিডিয়ার সামনে তিনি নাম না করেই ধুয়ে দিয়েছেন নির্বাচকদের। বেঙ্গসরকার বলেন, দেখুন, আমার কাছে সত্যিই বিস্ময়কর যে, সরফরাজ যখন ধারাবাহিক ভাবে এত ভালো পারফর্ম করেছে, এমনকী ভারতের হয়ে সুযোগ পেয়েও ভালো খেলেছে, তখন তাকে কোনও ফরম্যাটেই কেন দলে নেওয়া হচ্ছে না! আমি ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে সরফরাজ এবং দেবদত্ত পাড়িক্কলকে একসঙ্গে ব্যাট করতে দেখেছি। সেটা ছিল এক গুরুত্বপূর্ণ সেশন। তাঁরা চমৎকার ব্যাটিং করেছিল এবং একটি গুরুত্বপূর্ণ জুটি গড়ে তুলেছিল, যা শেষ পর্যন্ত ভারতকে টেস্ট ম্যাচ জেতাতে সাহায্য করেছিল। আর ইংল্যান্ডের বিরুদ্ধে সেই হোম সিরিজের পর সে আর টেস্ট খেলারই সুযোগ পেল না। অবশ্য সে ২০২৪-২৫ সালের বর্ডার-গাভাসকর ট্রফির জন্য অস্ট্রেলিয়া সফরে ছিল। কিন্তু তাকে কোনও সুযোগই দেওয়া হয়নি। এটা আমাকে সত্যিই অবাক করেছে। কারণ সে সব ফরম্যাটে খেলার জন্য যথেষ্ট ভালো একজন খেলোয়াড়। এমন একজন প্রতিভাকে উপেক্ষা ও অবহেলা করা হচ্ছে। এটা সত্যিই লজ্জার

শুধু বেঙ্গসরকারই নন, দেশের বহু প্রাক্তনই সরফরাজের হয়ে সওয়াল করেছেন। আসন্ন আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে সরফরাজকে খেলতে দেখা যাবে। নিলামে ৭৫ লাখ টাকার বেসপ্রাইজে সরফরাজকে নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন টিম। যদিও প্রাথমিক রাউন্ডে ‘আনসোল্ড’ ছিলেন সরফরাজ।

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 



Previous post

ভারত-বিদ্বেষ দেখিয়েও সেই ভারত-নির্ভরতা ! ১ লক্ষ ৮০ হাজার টন ডিজেল আমদানি করবে বাংলাদেশ

Next post

TMC: আইপ্যাকের অফিসে ইডির হানা, অমিত শাহের মন্ত্রকের বাইরে ধর্নায় তৃণমূল সাংসদরা! সরিয়ে দিল পুলিশ

Post Comment

You May Have Missed