Russia USA Nuclear Treaty: পরমাণু যুদ্ধে দোরগোড়ায় বিশ্ব! আমেরিকার সঙ্গে মিসাইল চুক্তি থেকে সরল রাশিয়া….
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাশিয়া ও আমেরিকার (US) মধ্যে অশান্তি বেড়েই চলেছে। সম্প্রতি দু’টি মার্কিন পারমাণবিক সাবমেরিনকে রুশ জলসীমার কাছে মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই পাল্টা তোপ দেগেছে রুশ প্রশাসন। তারা জানিয়েছে, আমেরিকার সঙ্গে ১৯৮৭ সালের ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (INF) চুক্তিতে আর থাকবে না (Russia Exits Nuclear Treaty)। চুক্তি অনুসারে মাঝারিপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়্ন্ত্রণ করার ব্যাপারে সম্মত হয়েছিল রাশিয়া ও ন্যাটো।
আরও পড়ুন, Gaza Starvation: ভুখা পেটই অস্ত্র! বিধ্বস্ত গাজাকে না-খাইয়ে মারতে চায় ইসরায়েল, শুধু জুলাইয়েই মৃত ৬০…
রাশিয়ার এই সিদ্ধান্তের কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছাকাছি “উপযুক্ত অঞ্চলগুলিতে” দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন। এরপরই রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রক জানায়, সোভিয়েত যুগের ওই চুক্তি মানার পরিস্থিতি “অবলুপ্ত” হয়েছে এবং মস্কো আর আগের মতো স্বেচ্ছায় আরোপিত নিষেধাজ্ঞা মানছে না। রাশিয়ার বিবৃতিতে বলা হয়েছে, “পশ্চিমী দেশগুলির অস্থিতিশীলতা সৃষ্টি করা ক্ষেপণাস্ত্র সক্ষমতার বিকাশ আমাদের দেশের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তৈরি করছে।’
আরও পড়ুন, Bangladesh Unrest: কবর থেকে তোলা হচ্ছে ১১৪ লা*শ, আদালতের নির্দেশে জোর তত্পরতা বাংলাদেশে
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)



Post Comment