Rashid Khan’s Second Marriage: বোনকে বিয়ের ১০ মাসের মধ্যেই পাশে দ্বিতীয় স্ত্রী! রহস্যময়ী ঝড়ের দাপটে শুভমনদের সুপারস্টার…

Rashid Khan’s Second Marriage: বোনকে বিয়ের ১০ মাসের মধ্যেই পাশে দ্বিতীয় স্ত্রী! রহস্যময়ী ঝড়ের দাপটে শুভমনদের সুপারস্টার…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রথম বিয়ের মাত্র ১০ মাস যেতে না যেতেই ফের দ্বিতীয় বিয়ে! রাখঢাক-গুড়গুড় নয়, খুল্লামখুল্লা জানিয়ে দিলেন আফগানিস্তানের স্টার অলরাউন্ডার রশিদ খান (Rashid Khan’s Second Marriage)। ইন্ডিয়ান প্রিমিয়র লিগে (Indian Premier League) শুভমন গিলদের (Shubman Gill) গুজরাত টাইটান্সের (Gujarat Titans) সুপারস্টার রশিদ। তিনি ব্যক্তিগত জীবনের চমকে দেওয়া বিরাট আপডেট দিয়েও, বাকিদের গোপনীয়তার বজায় রাখার অনুরোধই করেছেন।

Add Zee News as a Preferred Source

রশিদের দ্বিতীয় বিয়ের খবর 

এখন প্রশ্ন রশিদের দ্বিতীয় বিয়ের খবর কীভাবে ছড়াল? সম্প্রতি নেদারল্যান্ডসে, আফগান জাতীয় দলের টি-২০ অধিনায়ককে পাওয়া গিয়েছিল নিজের চ্যারিটি ফাউন্ডেশনের অনুষ্ঠানে। সেখানে একাধিক ছবি ও ভিডিয়োতে রশিদের সঙ্গে এক রহস্যময়ী সুন্দরীকে দেখা গিয়েছিল। যিনি পরে এসেছিলেন ঐতিহ্যবাহী আফগান পোশাক। সেই অনুষ্ঠানের পরই রশিদের দ্বিতীয় বিয়ের খবর রটতে শুরু করে। ২০২৪ সালের অক্টোবরে রশিদ প্রথম বিয়ে করেছিলেন। মাত্র ১০ মাসেই দ্বিতীয়বার বিয়ে সারলেন স্টার ক্রিকেটার। গত ২ অগস্ট রশিদ জীবনের শুভকাজ সেরেছেন। গত ৩ অক্টোবর কাবুলে রশিদের বাকি তিন ভাই – আমির খালিল, জাকিউল্লাহ এবং রাজা খান একসঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

চালিয়েই খেললেন রশিদ

রশিদ সামাজিক মাধ্যমে লেখেন, ‘২০২৫ সালের ২ অগাস্ট, জীবনে এক নতুন এবং অর্থবহ অধ্যায় শুরু করেছি। আমি আমার নিকাহ সম্পন্ন করেছি। আমি এমন এক মহিলাকে বিয়ে করেছি, যে আমার ভালোবাসা, শান্তি এবং অংশীদারিত্বের প্রতীক। আমি সম্প্রতি আমার স্ত্রীকে নিয়ে চ্যারিটি অনুষ্ঠানে গিয়েছিলাম, এবং এত সহজেই অনুমান তৈরি করা দুর্ভাগ্যজনক। সত্যটা সোজা। সে আমার স্ত্রী এবং আমরা একসঙ্গে আছি। লুকোনোর কিছুই নেই। যাঁরা আমাকে সমর্থন করেছেন এবং বোধগম্যতা দেখিয়েছেন তাঁদের সকলকে ধন্যবাদ।’

 

রশিদের প্রথম স্ত্রী কে?

রশিদ খানের প্রথম বিয়ে হয় গতবছর। তাঁর তুতো বোনকেই করেন জীবনসঙ্গিনী। সেই বিয়ে ছিল একেবারে রাজকীয়। রশিদের জাতীয় দলের অনেক সতীর্থই উপস্থিত ছিলেন। মহম্মদ নবি, নসিব খান, আজমতুল্লাহ ওমরজাই এবং মুজিব উর রহমানকে। ক্রিকেট দুনিয়ার ব্যাপক অভিনন্দন পেয়েছিলেন রশিদ। সোশ্যাল মিডিয়ায় অনেকেই রশিদকে দ্বিতীয়বার বিয়ে করায় বিস্তর সমালোচনা করেছেন।

 

রশিদের দ্বিতীয় স্ত্রী কে?

রশিদ নিজে জানাননি যে, তিনি কাকে বিয়ে করেছেন দ্বিতীয়বার। তবে নেটাপাড়া বলছে যে, রশিদ নাকি আফগান মডেল লে লোমাকে বিয়ে করেছেন। অনেকে আবারআফগান ইনফ্লুয়েন্সার ওয়াজমা আয়ুবিকেও রশিদের দ্বিতীয় স্ত্রী ভেবে ভুল করে ফেলেছিলেন। এক টুইটারাত্তি জানিয়েছেন, রশিদের নতুন স্ত্রীলে লোমার আগেও বিয়ে হয়েছিল। তাঁর এক ভারতীয় হিন্দু প্রেমিকও ছিল। এবং তিনি আফগান পোশাকের মডেল হিসেবে কাজ করছেন এবং আফগান গানের ক্লিপে আতান পরিবেশন করছেন।

রশিদ আজ বড় নাম

২০১৯ সালে তিন ফরম্যাটেই আফগানিস্তানের ক্রিকেট দলের অধিনায়ক হয়েছিলেন রশিদ। একজন নেতা এবং খেলোয়াড়, উভয় হিসেবেই তাঁর প্রচেষ্টা আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের মর্যাদাকে আরও উঁচুতে তুলেছে। রশিদ টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী। ১০৮ ম্যাচে ১৩.৬৯ গড়ে ১৮২ উইকেট শিকার করেছেন। তার অধিনায়কত্বে, গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান সেমিফাইনালে উঠেছিল। নিজের দেশ আফগানিস্তান ছাড়াও অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরশাহী, আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজ মিলিয়ে মোট ১০ দেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেন। টি-২০ দুনিয়ার সবচেয়ে চর্চিত নামগুলির একটিই রশিদ।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

 



Post Comment

You May Have Missed