Rajya Sabha Election TMC Candidate List: প্রার্থী রাজীব কুমার, কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়, মেনাকা গুরুস্বামী! রাজ্যসভার ভোটে বিরাট চমক তৃণমূলের

Rajya Sabha Election TMC Candidate List: প্রার্থী রাজীব কুমার, কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়, মেনাকা গুরুস্বামী! রাজ্যসভার ভোটে বিরাট চমক তৃণমূলের

Last Updated:

শুক্রবার তৃণমূলের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্যসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়৷

News18
News18

রাজ্যসভার প্রার্থীতালিকা ঘোষণা করে বড় চমক দিল তৃণমূল কংগ্রেস৷ রাজ্যসভার চারটি আসনের জন্য বাবুল সুপ্রিয়, অভিনেত্রী কোয়েল মল্লিক, রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মেনাকা গুরুস্বামীকে মনোনীত করল রাজ্যের শাসক দল৷

পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার পাঁচটি আসন ফাঁকা রয়েছে৷ বিধায়ক সংখ্যার নিরিখে এর মধ্যে চারটি আসনেই তৃণমূলের জয় নিশ্চিত৷ একটি আসনে প্রার্থী দেওয়ার কথা বিজেপি-র৷ তবে বিজেপি-র হাতে যা বিধায়ক সংখ্যা রয়েছে, তাতে তারা তাদের একটি আসনেই জয় নিশ্চিত৷ ফলে তৃণমূল মনোননীত চারজন প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় যাওয়া কার্যত নিশ্চিত৷

তৃণমূল মনোনীত চারজন প্রার্থীর মধ্যে তিন জনই রাজনীতিতে নতুন৷ একমাত্র বাবুল সুপ্রিয়র সংসদীয় রাজনীতিতে অভিজ্ঞতা রয়েছে৷ বর্তমানে রাজ্যের মন্ত্রী বাবুল৷ বালিগঞ্জ কেন্দ্রের বিধায়ক তিনি৷ রাজ্যসভায় মনোনীত হওয়ায় ধরে নেওয়াই যায় বিধানসভা নির্বাচনে তাঁকে আর প্রার্থী করবে না দল৷ সম্ভবত সংসদীয় রাজনীতিতে বাবুলের অভিজ্ঞতাকেই রাজ্যসভায় কাজে লাগাতে চায় শাসক দল৷ অন্যদিকে সর্বভারতীয় স্তরেও পরিচিত মুখ তিনি৷

রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার গত ৩১ জানুয়ারি অবসর গ্রহণ করেছেন৷ তৃণমূলের প্রার্থী তালিকায় অন্যতম বড় চমক তিনি৷ রাজনীতিতে নতুন হলেও দীর্ঘদিনে রাজ্য পুলিশ প্রশাসনের শীর্ষ পদে ছিলেন এই আইপিএস অফিসার৷ মুখ্যমন্ত্রী এবং তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম আস্থাভাজনও তিনি৷

রাজ্যসভা এবং লোকসভায় অতীতেও সিনেমা জগতের তারকাদের টিকিট দিয়েছে তৃণমূল৷ সেই তালিকায় নতুন সংযোজন অভিনেত্রী কোয়েল মল্লিক৷ কিছু দিন আগেই ভবানীপুরে কোয়েলের বাপের বাড়িতে গিয়ে তাঁর বাবা রঞ্জিৎ মল্লিকের সঙ্গে দেখা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তার পরেও তৃণমূলের প্রার্থী তালিকায় কোয়েলের নাম অবশ্যই বড় চমক৷

তবে জনমানসে পরিচিত না হলেও তৃণমূলের প্রার্থী তালিকায় অন্যতম বড় চমক সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠিত আইনজীবী মেনাকা গুরুস্বামী৷ মেনেকা গুরুস্বামী, অক্সফোর্ড এবং হাভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। একাধিক গুরুত্বপূর্ণ মামলায় নেতৃত্ব দিয়েছেন মেনাকা। ৩৭৭ ধারা অবলুপ্তির মামলায় অন‍্যতম আইনজীবী ছিলেন তিনি। সাম্প্রতিক আইপ‍্যাকের ইডি মামলায় হাইকোর্ট এবং সুপ্রিমকোর্টে নেতৃত্ব দিয়েছেন তিনি।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Rajya Sabha Election TMC Candidate List: প্রার্থী রাজীব কুমার, কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়, মেনাকা গুরুস্বামী! রাজ্যসভার ভোটে বিরাট চমক তৃণমূলের

Post Comment

You May Have Missed