Purulia News: সিনেমার কায়দায় অপারেশন, ৯ বছর পালিয়েও শেষ রক্ষা হল না! পুলিশের জালে মোস্ট ওয়ান্টেড শেখ কালু

Purulia News: সিনেমার কায়দায় অপারেশন, ৯ বছর পালিয়েও শেষ রক্ষা হল না! পুলিশের জালে মোস্ট ওয়ান্টেড শেখ কালু

Last Updated:

Purulia News: এ যেন কোনও সিনেমার প্লট। ন’বছর ধরে গা-ঢাকা দিয়েও লাভ হল না কিছু। একাধিক অভিযোগ থাকা দুষ্কৃতীকে বিশেষ অভিযানে পাকড়াও করল পুরুলিয়া জেলা পুলিশ। অভিযুক্ত ধরা পড়েছে পাশের রাজ্য থেকে।

৯ বছর গা-ঢাকা দেওয়ার পরে পুলিশের জালে
৯ বছর গা-ঢাকা দেওয়ার পরে পুলিশের জালে

ঝালদা, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: একটা, দুটো বছর নয়, টানা ন’টা বছর গা ঢাকা। ‌তারপরেও হল না শেষ রক্ষা। পুলিশের জালে ধরা পড়ল মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল শেখ কালু। ‌ঝালদা থানা এলাকার বাসিন্দা সে। বিগত নয় বছর আগে তার বিরুদ্ধে ঝালদা থানায় চুরি, ডাকাতি, খুন ও  আর্মস অ্যাক্টে মামলা হয়েছিল। ‌ তারপর থেকেই পালিয়ে, পালিয়ে বেড়াচ্ছিল সে। ‌

অবশেষে নয় বছর পর ভিন রাজ্য থেকে তাকে  গ্রেফতার করল পুরুলিয়া জেলা পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০০৭ সালে তার সহযোগীদের সঙ্গে ডাকাতির চেষ্টা চলাকালীন খুনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ২০১৬ সালে চুরির অভিযোগ, ২০১৭ সালে ডাকাতি, ২০১৮ সালে আর্মস অ্যাক্টের অভিযোগ রয়েছে। কিন্তু পুলিশের জালে কোনওভাবেই ধরা পড়ছিল না অভিযুক্ত। ‌

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এরপর দ্বিতীয় টিম পৌঁছয় এলাকায়। তারপরেই একেবারে সিনেমার কায়দায় ঘেরাও করা হয় অভিযুক্তকে। শেষে পাকড়াও করা হয়। বুধবার অভিযুক্তকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। ‌বিচারক তার জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। দীর্ঘ নয় বছরের চেষ্টাতেও শেষ রক্ষা হল না। অবশেষে পুলিশের  পাতা ফাঁদে পা দিয়ে ফেলল অভিযুক্ত শেখ কালু। এটা পুরুলিয়া জেলা পুলিশের বড়সড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Purulia News: সিনেমার কায়দায় অপারেশন, ৯ বছর পালিয়েও শেষ রক্ষা হল না! পুলিশের জালে মোস্ট ওয়ান্টেড শেখ কালু

Post Comment

You May Have Missed