Purulia Incident: ফের সিভিক ভলান্টিয়ারের দৌরাত্ম্য! চোর সন্দেহে এবার… ভয়ংকর কাণ্ড পুরুলিয়ায়..

Purulia Incident: ফের সিভিক ভলান্টিয়ারের দৌরাত্ম্য! চোর সন্দেহে এবার… ভয়ংকর কাণ্ড পুরুলিয়ায়..

মনোরঞ্জন মিশ্র: ফের সিভিক ভলান্টিয়ারের দৌরাত্ম্য। চোর সন্দেহে এবার যুবককে পিটিয়ে খুন! অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ায়। 

আরও পড়ুন:  Deadly Bike Accident: ভয়ংকর গতিতে ছুটে এসে বাইক প্রথমে ইলেকট্রিক পোলে ধাক্কা মারে, পরে দেওয়ালে…রক্ত, ভাঙাচোরা গাড়ি…মৃত্যু…

পুলিস সূত্রে খবর, মৃতের নাম  তাপস মহাপাত্র। বাড়ি, পুরুলিয়ার টামনা থানার চাকোলতোড় গ্রামে। পরিবারের লোকেদের অভিযোগ, সোমবার রাতে তাপসকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় গ্রামেরই যুবক মলয় পৈতন্ডি-সহ বেশ কয়েকজন। মলয় পেশায় সিভিক ভলান্টিয়ার। টামনা থানাতেই কর্মরত সে। এরপর রাস্তায় ফেলে তাপসকে বেধড়ক মারধর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয় ওই যুবক। মঙ্গলবার মৃত্যু হয় তাঁর।

এদিকে  ছেলের মৃত্য়ুর পর টামনা থানায় মলয়-সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাপসের বাবা। অভিযুক্তদের গ্রেফতার করে পুলিস। একজন অবশ্য এখনও অধরা।

এদিকে পূর্ব মেদিনীপুরের  ছাত্রকে আত্মহত্যায় প্ররোচনায় দেওয়ার অভিযোগে এখন পুলিসের হেফাজতে এক সিভিক ভলান্টিয়ার। অভিযোগ, একটি দোকান থেকে চিপস কিনতে গিয়ে এক স্কুল পড়ুয়াকে শাসানো ও ভয় দেখানো হয়। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার তথা দোকানের মালিক শুভঙ্কর দীক্ষিতের বিরুদ্ধে এই অভিযোগ তোলে ওই ছাত্রের পরিবার।  

চরম আতঙ্কে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ছাত্রটি। প্রথমে তাকে ভর্তি করা হয় পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে, পরে স্থানান্তর করা হয় তমলুক জেলা হাসপাতালে। ২২শে মে ছাত্রটির মৃত্যু হয়। ২৫শে মে পাঁশকুড়া থানায় দায়ের হয় লিখিত অভিযোগ। নাম থাকে সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিত সহ তাঁর পরিবারের আরও চারজন সদস্যের।

আরও পড়ুন:  Nandigram College: প্রথম বর্ষের পড়ুয়া, আবার কলেজের অস্থায়ী কর্মী! এবার নন্দীগ্রামে তৃণমূল ছাত্রনেতার ‘দাদাগিরি’!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)



Post Comment

You May Have Missed