Purba Bardhaman: জমিজমা, টাকা-পয়সা সব চাই! বাবা, মা, ছোট ভাই-বোনকে ঘুমন্ত অবস্থায় জ্বা*লিয়ে দিল গুণধর ছেলে…

Purba Bardhaman: জমিজমা, টাকা-পয়সা সব চাই! বাবা, মা, ছোট ভাই-বোনকে ঘুমন্ত অবস্থায় জ্বা*লিয়ে দিল গুণধর ছেলে…

অরূপ লাহা: গভীর রাতে ঘরের বাইরে থেকে তালাবন্ধ করে দিয়ে পেট্রোল ঢেলে এক দম্পতি ও তাদের ছেলে-মেয়েকে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল সৎ ছেলের বিরুদ্ধে। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের উদয়কৃষ্ণপুরের পশ্চিমপাড়ার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:Son Killed Mother: যতক্ষণ না পর্যন্ত একেবারে নিথর, ততক্ষণ মাকে কুড়ুলের কোপ মারতেই থাকে ছেলে! তারপর রক্ত মেখে পাশে বসেই বাঁধে গান…

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে সৎ ছেলে এই খুনের চেষ্টা চালায় বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিস। অভিযুক্ত বাবুল মিস্ত্রিকে ইতোমধ্যেই আটক করেছে পুলিস। সেও অগ্নিদগ্ধ হয়। তাকেও বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত কৃষ্ণপদ মিস্ত্রি (৫০) তাঁর দুই সন্তান বাদল মিস্ত্রি (১৩) ও কন্যা সুমিত্রা মিস্ত্রি (১০) । মৃতার নাম- সন্ধ্যা মিস্ত্রী(৪২)।

জানা গিয়েছে, কৃষ্ণপদ মিস্ত্রি তাঁর পরিবারকে নিয়ে ঘরে ঘুমোচ্ছিলেন। এরপর ভোর রাতে কৃষ্ণপদ মিস্ত্রির প্রথম পক্ষের ছেলে বাবুল মিস্ত্রি সেই সময় বাড়িতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে পালায়। এই ঘটনায় সেও অগ্নিগ্ধ হয় বলে অভিযোগ। 

আরও পড়ুন:Dowry Abuse: নিক্কির পর এবার পারুল! চাই আরও আরও টাকা, নার্স স্ত্রীকে জ্যা*ন্ত জ্বা*লাল পণ-পিপাসু কনস্টেবল…

জানা গিয়েছে, বাইরে তালা দিয়ে রাখার ফলে পরিবারের সদস্যরা কেউ বাড়ি থেকে বের হতে পারেনি। গ্রামের লোকজন জানতে পেরে পুলিসকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিস পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ  হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। হাসপাতালেই কৃষ্ণপদ মিস্ত্রির স্ত্রী সন্ধ্যার মৃত্যু হয়। কৃষ্ণপদ ও ছেলে বাদলের অবস্থা আশঙ্কাজনক। 

প্রতিবেশী সুব্রত মণ্ডল জানান, রাত দুটো চল্লিশ নাগাদ চিৎকার ও ঝগড়ার আওয়াজ শুনে সকলে ছুটে যাই। গিয়ে দেখি সকলে অগ্নিদদ্ধ অবস্থায় রয়েছে। আমরা তাদের হাসপাতালে পৌঁছাবার ব্যবস্থা করি। অন্যদিকে আর এক প্রতিবেশী সুবল মণ্ডল জানান, প্রথমে ঘটনার কারণ বোঝা যাচ্ছিল না। পুলিশ এসে অনুসন্ধান শুরু করে।পুলিশের কাছেই বাবুল স্বীকার করে তাকে জায়গা কম দেওয়ায় তার ক্ষোভ ছিল। তাই সে রাগে আগুন দিয়েছে।

মৃতার ভাই হরিদাস সরকার জানান, আমার দিদি আর জামাইবাবু বাইরে শুয়ে ছিল। তারা মারাত্মকভাবে পুড়ে যায়। দিদি মারা গেছে।অন্যদিক জামাইবাবু আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছে। বাবুল মিস্ত্রি গায়ে পেট্রল ঢেলে সবাইকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। সম্ভবত আগুন লাগাতে গিয়ে কোনোভাবে সেও আহত হয়েছে। তার হাত ও পা পুড়ে গেছে। 

ঘটনার খবর পেয়ে গ্রামে যান খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগ ও খণ্ডঘোষের যুগ্ম বিডিও জোৎস্না খাতুন। বর্ধমান এসডিপিও ( দক্ষিণ) অভিষেক মণ্ডল বলেন, অভিযুক্ত বাবুল মিস্ত্রিকে পুলিস আটক করেছে। সে এখন হাসপাতালে চিকিৎসাধীন।দেড় কাঠা জমি নিয়ে বাবার সঙ্গে বিবাদ ছিল ছেল বাবুলের। সেই আক্রোশের জন্যই বাবুল মিস্ত্রি বাড়িতে আগুন লাগায় বলে অভিযুক্ত স্বীকার করেছে বলে পুলিস জানায়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)



Post Comment

You May Have Missed