Prawn Farming: মালামাল হবেন চাষিরা…! সুখবর দিল গবেষক দল, এবার লোকসানের চিন্তা ভুলে প্রাণ খুলে করা যাবে চিংড়ি চাষ
Last Updated:
Prawn Farming: এবার চিংড়ি চাষে আর ভয় নেই। ক্ষতিকর চিংড়ি ও রোগের হাত থেকে মুক্তি দেবে, গবেষকদের এই বিশেষ আবিষ্কার।
পশ্চিম মেদিনীপুর: এবার চিংড়ি চাষে আর ভয় নেই। ক্ষতিকর চিংড়ি ও রোগের হাত থেকে মুক্তি দেবে, গবেষকদের এই বিশেষ আবিষ্কার। ইতিমধ্যেই মেদিনীপুর শহরের সিটি কলেজের এক অধ্যাপক এবং এক গবেষক পড়ুয়ার নতুন আবিষ্কার চমকে দিয়েছে। মেদিনীপুর সিটি কলেজের মাইক্রোবায়োলজি পরীক্ষাগারে ব্যাকটেরিওফেজ -এর একটি নতুন প্রজাতি চিহ্নিত করা হয়েছিল ২০২৩ সালে। যেটি মেদিনীপুর সিটি কলেজের অধ্যাপক বিজ্ঞানী কুন্তল ঘোষের একান্ত ব্যক্তিগত প্রচেষ্টায় ২০২৩ সালেই আন্তর্জাতিক জার্নাল ‘ভাইরোলজি’ (Virology) তে স্থান লাভ করেছিল। চিহ্নিত ব্যাকটেরিওফাজটির নামকরণ করা হয়েছিল AHPMCC7 । ব্যাকটেরিওফাজটি মাল্টি ড্রাগ প্রতিরোধী অ্যারোমোনাস হাইড্রোফিলা নামক ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে মারতে পারে, যেটি চিংড়ির (লিটোপেনিয়াস ভেনামি) রোগ সৃষ্টি করে এবং চিংড়ি চাষের ব্যাপক হারে মৃত্যুর জন্য দায়ী।
কলেজ সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর শহরের সিটি কলেজের বাঙালি বিজ্ঞানী কুন্তল ঘোষ এবং গবেষক পড়ুয়া স্মিতা ঘোষ এই নতুন প্রজাতি আবিষ্কার করেছেন। গবেষকদের বক্তব্য, “ICTV এবং ভাইরোলজি দ্বারা এই কাজটির স্বীকৃতিতে আমি খুবই খুশি। এই কাজটি ব্যাকটেরিওফাজ নিয়ে মাল্টি ড্রাগ প্রতিরোধী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করার আগ্রহকে আরও বেশি পরিমাণ উৎসাহ প্রদান করবে।” তাদের এই সুদীর্ঘ বছর ধরে চলা গবেষণালব্ধ কর্মটি মেদিনীপুর সিটি কলেজের নিজস্ব অর্থানুকূল্যে সংগঠিত হয়েছে।
এই গবেষক দলে ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক সুদীপ্ত চক্রবর্তী এবং প্রতিষ্ঠানের পুষ্টিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপিকা শ্রাবণী প্রধান। আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠানের খ্যাতনামা অধ্যাপকের এই সাফল্যে স্বভাবতই খুশি অধ্যাপক থেকে পড়ুয়া সকলেই।
রঞ্জন চন্দ
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
July 01, 2025 8:39 PM IST
Prawn Farming: মালামাল হবেন চাষিরা…! সুখবর দিল গবেষক দল, এবার লোকসানের চিন্তা ভুলে প্রাণ খুলে করা যাবে চিংড়ি চাষ



Post Comment