Panta Bhat: পান্তা ভাত সঙ্গে লেবু-লঙ্কা! এই পচা গরম থেকে মুক্তি পেতে এতেই ভরসা, সঙ্গে বর্ষাকে আহ্বান
হুগলির চুঁচুড়ায় রবিবার সেই উৎসবে স্থানীয়রা ছাড়াও ছিলেন অন্য জেলার মানুষ।কারবালায় সংগঠনের ভবনে প্রায় হাজার লোকের পাত পরে। মেনুতে ছিল পান্তা ভাত, গন্ধরাজ লেবু, আলু ভাতে, কাঁচা লঙ্কা, ভাজা শুকনো লঙ্কা, কাঁচা পিঁয়াজ, ডালের বড়া, পিঁয়াজি, মাছের ডিমের বড়া, পাঁচমিশালী সবজি, মৌরলা মাছের চচ্চড়ি, মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া, কাতলা কালিয়া, চাটনি, পাঁপড়।শেষ পাতে ছিল হিমসাগর আম ও কাঁঠাল।



Post Comment