Pakistan: বধ্যভূমি পাকিস্তান, বিদ্রোহীদের বিস্ফোরণে নিহত ৭ সেনা…

Pakistan: বধ্যভূমি পাকিস্তান, বিদ্রোহীদের বিস্ফোরণে নিহত ৭ সেনা…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিজেদের দেশেই আক্রান্ত পাক-সেনা! বালুচিস্তানে IED বিস্ফোরণের প্রাণ গেল ৭ জওয়ানের। এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি বলে খবর।

আরও পড়ুন: India Pakistan Tension: এই সপ্তাহেই ঘরে ঢুকে মারবে ভারত! সেনাবাহিনীকে ডেকে শেষ বার্তা পাক-প্রতিরক্ষামন্ত্রীর…

খাতায়-কলমে পাকিস্তানের একটি প্রদেশ। কিন্তু  বালুচিস্তানে বিদ্রোহে আগুন জ্বলছে বহুবছর! ‘স্বাধীনতার লড়াই’ লড়ছে বালুচিস্তান লিরাবেশন আর্মি। গত ১৫ এপ্রিল পুলিসে ট্রাকে বিস্ফোরণ ঘটায় বালুচ বিদ্রোহীরা। প্রাণ হারান ৩ জন। আহত হন ১৯ জন। 

এর আগে, চলতি বছরের মার্চে আস্ত একটি ট্রেন অপহরণ করে নেয়  বালুচিস্তান লিরাবেশন আর্মি। শেষপর্যন্ত ট্রেনটিকে উদ্ধার করতে সক্ষম হয় পাক-সেনা। কিন্তু বিদ্রোহীদের দাবি, এই ঘটনায় প্রাণ হারান একশোরও বেশি নিরাপত্তা কর্মী, এমনকী সাধারণ মানুষও।

আরও পড়ুন:  India Pakistan Tension: হাড়হিম! ২০১৯ সালের এক গোপন স্টাডি বলছে, এই ২০২৫-এ পরমাণুযুদ্ধ অবধারিত…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 



Post Comment

You May Have Missed