Pak airstrike in Afghanistan: রাতের অন্ধকারে অতর্কিতে আকাশপথে হানা! বর্বর পাকিস্তানের ফেলা বোমায় ‘ঘুমের মধ্যেই’ ৯ শিশুর মৃত্যু…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাক বিমানহানায় নিহত ৯ শিশু (Pak airstrike in Afghanistan)। নিহত এক মহিলাও। মোট ১০ জনের মৃত্যু। আফগানিস্তানের তালিবান সরকার ( Afghanistan Taliban government) জানিয়েছে, পাক সেনাবাহিনী সোমবার রাতে খোস্ত প্রদেশের গুরবুজ জেলার মুঘলগাই এলাকায় একটি বাড়িতে আকাশপথে বোমা হামলা চালায় (Pakistani airstrike in Afghanistan kills 9 Children)। আফগান তালিবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ মঙ্গলবার জানান, রাতভর পাক বিমান হামলায় অন্তত নয়জন শিশু ও এক নারী নিহত হয়েছে।
এক্স-এ দেওয়া পোস্টে মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ লিখেছেন, “গত রাতে প্রায় ১২টার দিকে খোস্ত প্রদেশের গোরবুজ জেলায় মুঘলগাই এলাকায় পাক বাহিনী স্থানীয় নাগরিক ওয়ালিয়াত খান কাবজি মীরের ছেলের বাড়িতে বোমা বর্ষণ করে। এর ফলে ৯ জন শিশুর মৃত্য়ু হয়েছে। যারমধ্যে ৫ জন ছেলে ও ৪ জন মেয়ে। সেইসঙ্গে একজন মহিলারও মৃত্য়ু হয়েছে। বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে।” ঘুমের মধ্যেই ওই শিশুরা বোমার আঘাতে মারা যায় বলে মনে করা হচ্ছে। মুজাহিদ আরও জানান, পাকিস্তান কুনার ও পাকতিকা প্রদেশেও হামলা চালিয়েছে। যেখানে ৪ জন সাধারণ নাগরিক আহত হয়েছেন।
পাকিস্তান–আফগানিস্তান উত্তেজনা
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বিগত কয়েক মাস ধরেই উত্তেজনা (Pakistan-Afghanistan tension) পরিস্থিতি চলছে। সীমান্তপারের হামলা বেড়েছে। অক্টোবর মাসে পাকিস্তান আফগান সীমান্ত অঞ্চলে বিমান হামলা চালায়। তাতে তিনজন আফগান ক্রিকেটার নিহত হন। আরও কয়েকজন সাধারণ নাগরিক ও শিশু-সহ মোট ৬ জন প্রাণ হারান বলে আফগান কর্তৃপক্ষের দাবি। পরবর্তীতে পাকিস্তান কাবুলেও হামলা চালায়। যার জবাবে আফগানিস্তানও পালটা প্রতিক্রিয়ায় হামলা চালায়। দু’পক্ষের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা চললেও, পাকিস্তানের তরফে হামলা-অভিযান বন্ধ হয়নি।
পাকিস্তানের দাবি, পাক ভূমে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর কার্যকলাপ বেড়েছে। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তান তালিবান টিটিপি (TTP) জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। তাদের আফগান মাটি ব্যবহার করতে দিচ্ছে। যদিও এই অভিযোগ কাবুল অস্বীকার করেছে। আফগানিস্তানের দাবি, তাদের মাটি কোনও দেশের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে না।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)



Post Comment