Nepal Gen Z protest: ‘পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে’, বদলের নেপালে এবার সেনা-শাসন! রাতেই…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিও। অশান্ত নেপালে কি এবার সেনা শাসন? সেনার তরফে এক বিবৃতি জানানো হল, ‘দেশে তুমুল বিক্ষোভে মাঝেই কিছু মানুষ পরিস্থিতির অপব্যবহার করছেন। রাত ১০টা থেকে পরিস্থিতির উপর নজর রাখা হবে। যদি কোনও অন্য়ায় হয়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। এরপর নিরাপত্তা দিককে পুনরায় খতিয়ে দেখা হবে’।
জেন জি বিক্ষোভে বিদ্রোহের আগুন জ্বলছে নেপালে। সহিংস বিক্ষোভে ইতিমধ্যেই নেপালে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আহত ৩০০-রও বেশি। কাঠামাণ্ডু সহ বেশ কয়েকটি শহরে জারি হয়েছে কারফিউ। আজ, মঙ্গলবার দিনভর প্রতিবাদে নাম চলে বেলাগাম হিংসা! প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। জ্ব্য়ান্ত জ্বালিয়ে দেওয়া হয় প্রাক্তন প্রধানমন্ত্রীর রাবি লক্ষ্মী চিত্রকর।
পরিবারের সদস্যরা নেপালি সংবাদমাধ্যমে খবর হাব জানিয়েছে, জোর করে বাড়ির ভেতরে ঢুকিয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। আশঙ্কাজনক অবস্থায় কীর্তিপুর বার্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয় লক্ষীকে। কিন্তু শেষ পর্যন্ত বাঁচতে পারেননি। প্রবল বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। দেশে ছেড়ে নাকি দুবাইয়ে পালিয়েছেন তিনি। বস্তুত,প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করে পদ ছেড়েছেন নেপালের রাষ্ট্রপতিও।
এদিকে বদলে নেপালে ভারতীয়দের জন্য কড়া নির্দেশিকা জারি করেছে বিদেশমন্ত্রক। ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে জারি করা নির্দেশিকায় ভারতীয় নাগরিকদের নেপাল ভ্রমণে না বলা হয়েছে। পাশাপাশি, যাঁরা নেপালে আছেন, তাঁদের বাইরে বেরতে অনুরোধ করা হয়েছে। ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে জারি করা নির্দেশিকায় ভারতীয় নাগরিকদের নেপাল ভ্রমণে না বলা হয়েছে। পাশাপাশি, যাঁরা নেপালে আছেন, তাঁদের বাইরে বেরতে অনুরোধ করা হয়েছে। প্রতিবেশী দেশে আটকা পড়া ভারতীয় নাগরিকদের জন্য ২টি হেল্পলাইন নম্বর চালু করেছে নয়াদিল্লি। কোনও সাহায্যের প্রয়োজন হলে, কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাসের এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করতে বলা হয়েছে নির্দেশিকায়।
১) +৯৭৭ – ৯৮০ ৮৬০ ২৮৮১ (হোয়াটসঅ্যাপ কলও)
২) +৯৭৭ – ৯৮১ ০৩২ ৬১৩৪ (হোয়াটসঅ্যাপ কলও)
৪ সেপ্টেম্বর নেপাল সরকার ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এবং এক্স হ্যান্ডেল সহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপর নিষেধাজ্ঞা আরোপের পরই নেপালে শুরু হয় জেন জি বিক্ষোভ। সোমবার থেকে সেই বিক্ষোভ অন্য মাত্রা নেয়। বিক্ষোভকারীরা নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল ও প্রধানমন্ত্রী ওলির বাসভবনে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। বিক্ষোভের জেরে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী ওলি। প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালান মন্ত্রীরা।
আরও পড়ুন: Nepal Unrest: যুবরাজের হাতেই শেষ গোটা রাজ পরিবার! ভয়ংকর অভিশাপে? ‘রক্তস্নাত’ নেপালের হাড়হিম ইতিহাস…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)



Post Comment