NEET-এ ভাল রেজাল্টের পরও ডাক্তার হতে চাননি, নন্দীগ্রামে মেধাবী ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার !
পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে মেধাবী ছাত্রীর অস্বাভাবিক মৃ্ত্যু, উদ্ধার করা হয়েছে ঝুলন্ত দেহ ! নন্দীগ্রামের খোদামবাড়ি এলাকার ছাত্রী ১৯ বছরের দীপশিখা মাইতির মৃত্যু হয়েছে বলে খবর।
আরও পড়ুন, ফের রাজ্যের স্কুলে শিক্ষকদের সঙ্গে TMC নেতার ‘দাদাগিরি’! অভব্য আচরণের ভিডিও ভাইরাল
স্থানীয় সূত্রে খবর, বাবা-মা চাইতেন মেয়ে ডাক্তার হোক, কিন্তু মেয়ে রাজি ছিলেন না। এই নিয়ে কয়েকদিন আগে মায়ের সঙ্গে কথা কাটাকাটি। NEET-এ ভাল রেজাল্টের পরও ডাক্তার হতে চায়নি দীপশিখা। এই টানাপোড়েনেই আত্মঘাতী, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। দীপশিখার বাবা মেদিনীপুরের সংশোধনাগারের কর্মী, মা স্থানীয় স্কুলের প্যারাটিচার।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)



Post Comment